বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪

মুক্তিযুদ্ধের বিজয় কেতন

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৫-০৭-২০২৪ ইং
*********************
মুক্তি যুদ্ধের চেতনাকে দিতে হবে খাঁটি দাম,
ত্রিশ লক্ষ শহীদের রক্তে যে মাতৃকা পেলাম।
সেখানে অনেক ত্যাগের সমারোহে ফুটেছে ফুল,
স্বাধীন পতাকা উড়েছে পদ্মা- মেঘনা -যমুনার কূল।
 
আজো ওই দোসরেরা স্বাধীনতার টুঁটি ধরে চেপে,
আজো অনল বর্ষণে বাংলার মাটি উঠায় কেঁপে!
কে দিয়েছে এই সাহস- শহীদের পতাকা পুড়ায়!
কে দিয়েছে এই অধিকার স্বাধীন মাতৃছায়ায়?
 
ওরা কি দেশটারে ভালবেসেছে পরে কিংবা আগে?
এখনো ওই শ্লোগান দেয়, এখনো দ্রোহীতায় জাগে!
এখনো ঘৃণিত শব্দ শুনি রাজাকার, রাজাকার!!
এখনো গণতন্ত্রের গভীরে দেখি স্বৈরাচার স্বৈরাচার!!
 
কে হবে এত মিথ্যার -এত ছলনার দায়ভাগী?
স্বাধীন দেশ তবু কেন বৈষম্যের কামান দাগি!
লক্ষ শহীদের রক্ত - সে তুমি
মুক্তিযুদ্ধের বিজয় কেতন স্বাধীন স্বদেশ ভূমি।
------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...