বুধবার, জুলাই ২৪, ২০২৪

তোর পতাকা ধরছে খামছে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৪-০৭-২০২৪ ইং
*********************
জাগ রে জাতি জাগ রে লাল সবুজের দল,
তোর পতাকা ধরছে খামছে পুরান হায়েনাদল।
 
তোর মাকে চায়না ওরা থাকুক উর্ধ্বশির,
দিচ্ছে ওরা পুড়িয়ে সব অনল বৃষ্টি ঝড়!
ওদের চ্যালা দোসর গোষ্ঠী এই মায়ের তর,
অলি গলি পথ ঘাটে জ্বালায় তোদের ঘর।
 
যা পারেনি পাক হায়েনা মুক্তিযুদ্ধের রণে,
তা পেরেছে এখন ওরা অগ্নি স্রোতের বানে।
কষ্ট লাগে যখন দেখি মায়ের আঁচল ধরি,
দেশদ্রোহীরা মত্তে জাগে জ্বালায় স্বাধীন তরী।
 
ধর্ম্ বর্ণ্ নির্বিশেষে জাগ রে জাতির প্রাণ,
বীর বাঙালি – বাংলাদেশী নাই-রে ব্যবধান।
তোর পতাকা ধরছে খামছে হ’রে ঐক্যতান,
মুক্তিযুদ্ধের রক্তে লেখা সোনার বাংলা গান।
-----------------------------------------


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...