বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪

বলো, সত্য বলো

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৮-০৭-২০২৪ ইং
*********************
বলো, সত্য বলো,
বলো বাঙালি, পতাকা পেয়েছি, মুক্তি পায়নি,
এখনো জুলুম অত্যাচার লুটপাট বন্ধ হয়নি ।
 
এখনো বৈষম্যের করাল গ্রাসে ভাগ্যহত;
এখনো গণতন্ত্রের গভীরে স্বৈরতন্ত্র সতত।
এখনো বুলেট কামান বারুদের বজ্রহানি;
এখনো কম্পিত বঞ্চিত জন-মনের বাণী।
 
এখনো মহান স্বাধীনতার প্রশ্নে বিভক্ত বাঙালি;
এখনো বিদ্রোহীরা বঙ্গ তটের ভয়ঙ্কর চোরাবালি।
এখনো পায়নি কোন দেশপ্রেমিক কান্ডারী,
চৌদিকে আপন স্বার্থের মহরায় ছুটিছে তরী।
 
পূর্ণ্ হতে শুন্যতার দিকে বাঙালির অনাগত,
পতাকা পেয়েছি, মুক্তিকে জানায়নি স্বাগত।
বলো, সত্য বলো,
বলো বাঙালি, বৈষম্যে ঘেরা জাতির অধিকার।
বলো বাঙালি, সোনালী সূর্য্টা জাগাবে আবার।
 
বলো, সত্য বলো,
বলো বাঙালি, এই লাল সবুজ পতাকাটা সবার।
-------------------------------------------



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...