বুধবার, জুলাই ০১, ২০২৬

স্মৃতির বেদনা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

********************************

হে স্মৃতি! তুমি কেন ফিরে আসো
আমার নিঃসঙ্গ রাতের নিভু প্রদীপে?
কেন ঝড় হয়ে আঘাত হানো
ভাঙা হৃদয়ের নীরব প্রান্তরে?

ভুলতে চেয়েছিলাম—পারিনি।
তুমি তো সময়ের ধুলো নও,
তুমি যে রক্তে লেখা নাম,
যা মুছতে গেলে ব্যথা বেড়ে যায় আরও।

তুমি হয়তো ভুলে গেছো আমাকে,
অথবা অন্য কোনো ভোরে
নতুন স্বপ্নের ফুল ফুটিয়েছো।
কিন্তু আমি আজও আটকে আছি
পুরোনো বিকেলের শেষ আলোয়—
যেখানে তুমি ছিলে, আমি ছিলাম,
আর ছিল না কোনো বিদায়ের ভাষা।

প্রেম কি কেবল বসন্তের হাসি?
না—প্রেম তো কুয়াশার ভেতর হারানো পথ,
কখনো শীতের শিশিরে জমে থাকা নীরবতা,
কখনো ঝরে পড়া শিউলির দীর্ঘশ্বাস।

দেখো আকাশ আজও নীল—
তবু চাঁদ একা জেগে থাকে।
তুমিও তেমনি দূরে থেকেও
আমার প্রতিটি স্পন্দনে আলো ছড়াও,
এক নীরব ব্যাদনার মতো।

নদী সাগরে মিশে যায়,
মেঘ ফিরে যায় আকাশে,
পাখি ফিরে পায় তার নীড়;
শুধু আমার ভালোবাসা
ফিরে পায় না কোনো ঠিকানা।

যদি কোনোদিন
পূর্ণিমার আলোয় তোমার মন কেঁপে ওঠে,
জেনে নিও—
সে আলো আমারই অব্যক্ত ডাক।

কারণ স্মৃতি কখনো মরে না—
সে বেঁচে থাকে
হৃদয়ের গভীরতম নিস্তব্ধতায়,
এক অনন্ত প্রেমের নাম হয়ে—

“স্মৃতির বেদনা।”

-----------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

“অগ্নিপথের অগ্রনায়ক”

    কলমে : মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর। -------------------------------------- একাত্তরের অগ্নিস্মৃতি ,...