Thursday, July 9, 2026

ভবিষ্যৎ রত্ন- সামিনা নূর তাজ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

********************************************

ওরে শোন!
শোন ওহে বিশ্ব-জগৎ!
আজ গাজীপুরের পুণ্য মাটিতে লেগেছে অলৌকিক এক দোলা,
কালিয়াকৈরের মাটির ফসল যে আজ করে দিল সব ওলট-পালট
বন্ধ দুয়ার হলো খোলা!

আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের
একটুখানি ওই ছোট্ট মেয়ে,
দ্বিতীয় শ্রেণীর উদিত আলো সে,
আঁধার রাতের বুক চিরে চিরে এসেছে আলোর মশাল ধেয়ে!
সে যে স্বাধীন বাংলার ভবিষ্যৎ-কান্ডারী,
পিতা-মাতার বুক-ভরা গর্বের টুকরো,
আট বছরের সামিনা নূর তাজ
যার সামনে আজ নত মস্তক বিশ্ব-চরাচর ব্যগ্র!

থাইল্যান্ডের হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড,
সেথা জমেছিল বিশ্ব-মেধার মহাসংগ্রাম!
সেই রণাঙ্গনে, কোটি চোখের পলকে,
সমগ্র এশিয়া মহাদেশের বুকে
প্রথম হইয়া ছিনাইয়া আনিল বাংলাদেশের নাম!
জাতি আজ তোরে নিয়ে গর্বিত রে মেয়ে,
ধন্য রে ধন্য তোর মেধার এই তেজ!
তোকে জানাই প্রাণ-ঢালা, বুক-ফাটা অভিনন্দন হে,
তোর চরণে আজ পুষ্প ছড়াক বিশ্ব-রেজ!

বিধাতার দরবারে করি ফরিয়াদ
হে প্রভু!
তারে আরও নূর দাও, আরও আলো দাও আগামীর পথ চলায়,
কিন্তু দেখিয়ো মা মনি
এই মহাসফলতা যেন কভু তোরে আত্মতুষ্টির ঘুমে না ভোলায়!
মেধার অহংকার যেন কভু গ্রাস না করে তোর সরল মন,
তুই তো একা নোস তোর নিজের,
তুই তো নোস শুধু পিতা-মাতার ধন!
তুই যে আজ সবার উজ্জ্বল মুখ,
তুই এই দুঃখিনী জাতির বুক-ভরা চিরন্তন সুখ!
তুই যে বিশ্বের অমূল্য সম্পদ,
তোকে যেতে হবে আরও দূর, আরও বহু দূর
জেদ ধরে ভাঙতে হবে সব বাধার পর্বত!

তুই হবি পরম মানবিক,
নিজেরে ভুলে তুই বিলিয়ে দিবি প্রেম চতুর্দিক!
যত্নে রাখিস তোর এই সৃষ্টি-সুখের মেধাকে,
ভালবাসিস রে মা, তোর এই মাটির দেশকে!
তোকে নিয়ে যে আমিও এক আকাশ স্বপ্ন বুনেছি বুকে,
মহান আল্লাহ তোকে যে নিয়ামত দিয়েছেন এই ভুবনে
তা যেন সদা বর্ষিত হয়  পৃথিবীর  কল্যাণে!

নজর রাখিও মা
তোর হাতের ওই কোমল ফুল যেন কভু ঝরে না যায়,
কোনো মলিনতা যেন তোরে ছুঁতে না পায়!
তুই যে এক পূর্ণিমার অমল আলো,
রাত্রির জমাট আঁধারে তুই সদা জেগে উঠিস নিয়ত
মুছাতে ধরণীর যত কালো!
জাগো মেধার রাজকন্যা, জাগো অপরাজিতা,
তুই আমাদের গর্ব, তুই আমাদের চির-উজ্জ্বল কবিতা!

---------------------------------------------------------

 

 

No comments:

Post a Comment