কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************
রক্তে পাওয়া
পতাকা
আজ
খামছে
ধরেছে
বিশ্বাসঘাতকের ক্ষুধার্ত পঙ্গপাল!
কাকে
বিশ্বাস করবো
আজ
হে
বঙ্গ
জননী,
চারিদিকে শুধু
মীরজাফরের দল!
মঞ্চে
মঞ্চে
অভিনয়
চলে
অবিরত,
দেশপ্রেমের দুর্ভিক্ষে আজ
বিবেক
স্বৈরিণী-পতিত!
কে কালো?
কে
শ্বেত?
সবই
আজ
একাকার!
সবাই
ছুটছে
স্বার্থের পিছে,
ভেঙে
দিয়ে
ত্যাগের মিনার!
রাজনীতিবিদ?
সে
তো
মঞ্চের
মায়াবী
জাদুকর,
মুখোশের আড়ালে
শোষণের
কারিগর!
স্বৈরতন্ত্রের চাবুক
চালায়,
বুনে
ফ্যাসিবাদের বীজ,
জনতার
রক্ত
চুষে
খায়,
ওরা
এক
একটা
জাঁদরেল কীট!
কণ্ঠরোধের শিকল
পরায়
মুক্ত
বাকের
গায়,
সত্য
বললেই
বুলেট
জোটে,
মিথ্যার জয়গান
গায়!
আইনের
আঙিনায়
উকিল
আর
জজ,
দাঁড়িপাল্লায় বেচেন
রায়,
করেন
জালিয়াতির হজ!
ওদিকে—
সিন্ডিকেটের রক্তচোষা রাক্ষস
দল,
বাজারে
আগুন
জ্বেলে
লুটে
নেয়
গরিবের
সম্বল!
ঠিকাদারের পকেট
ভারী,
দুর্নীতির মহোৎসব,
রডের
বদলে
বাঁশ
দিয়ে
গড়ে
মৃত্যুর এক
একটা
শব!
চোরাকারবারির অন্ধকার হাত,
দেশের
মেরুদণ্ড ভেঙে
করে
দেয়
কুপোকাত!
তরুণ
প্রজন্মকে গিলছে
বিষাক্ত মাদকের
ছোবল,
নেশার
ঘোরে
ঝিমোচ্ছে আজ
যুবসমাজের বল!
মবতন্ত্রের উন্মত্ত উল্লাস
চারিপাশে,
আইন
নিজের
হাতে
তুলে
নিয়ে
পিশাচেরা হাসে!
বিচারহীনতার এই
নরকে—
ডাক্তার আজ
কসাইয়ের দোসর,
ফি-এর জন্য কঙ্কাল
বানায়
রোগীর
বাসর!
এমনকি খেটে
খাওয়া
শ্রমজীবী, সাধারণ
নাগরিক—
দায়িত্ব ভুলে
স্বার্থের টানে
ছুটছে
আজ
চারদিক!
কেউ
করে
না
দায়িত্ব পালন,
সবাই
শুধু
করছে
গ্রাস!
রক্তে
কেনা
এই
স্বাধীন দেশে—
আজ
মরছে
মানুষ,
হাসছে
লাশ!
ওরে ও ভণ্ড পঙ্গপাল!
তোদের
চাটুকারিতার চামড়া
দিয়ে
এবার
ঢোল
বাজবে,
বিবেকের এই
মরা
দুর্ভিক্ষে—
আবার
কোনো
এক
বিদ্রোহী বীর
রণ
সাজে
সাজবে!
জাগো হে
বঙ্গ
জননী,
জাগো!
ছিঁড়ে
ফেলো
এই
সিন্ডিকেট, ফ্যাসিবাদ আর
মবতন্ত্রের জাল,
রুখে
দাঁড়াও
আজ
শত
কোটি
প্রাণ—
বাঁচাও
এই
পতাকার
লাল!
------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment