কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজপুর
****************************************
আমি হেরেছি বলে তুই জিতবি?
তা কখনো হতে দেব না,
তোর পানে চেয়ে হিংসেয় মোর
জ্বলে পুড়ে খাক চেতনা!
না, না, তুই
জিততে
পারবি
না!
তোর
জয়
মানে
আমার
পরাজয়,
তোর
আলো
দেখে
আমার
আঁধারে
বুকে
জাগে
শুধু
মহাভয়!
টেনে হেঁচড়ে
তোকে
নামাবো
নিচে,
রটাবো
তোর
নামে
কুৎসা
পিছে,
বলবো
তুই
যে
যোগ্যতাহীন,
মিথ্যে
অপবাদে
করাবো
লীন!
আমি
হেরে
গেছি—তোরও হার চাই,
তোর
ধ্বংসেই আমার
শান্তি
পাই!
এই কি
আমাদের
বাঙালি
সংস্কৃতি?
এই
কি
মজ্জাগত হীনমন্যতা-প্রকৃতি?
উদার
হতে
কি
পারলাম
না
মোরা
আজও?
ব্যস্ত
কেবলই
অপরের
নিন্দা-কাজেও?
তোর
সাফল্য
বুকে
দেয়
মোর
বিষম
বেদনা,
পরশ্রীকাতরতায় ভরা
এই
মলিন
চেতনা!
কবে হবো
মোরা
উন্নত
মন
ও মগজে?
কেন
মেতে
উঠি
কুৎসিত
এই
হুজুগে?
নিজের
ব্যর্থতা ঢাকিতে
অপরে
ছোট
করি,
নিজেদের শিকড়
ভুলে
আজ
কোথায়
মরি!
দিকে
দিকে
চলে
নিন্দার মহা-উৎসব,
হারিয়ে
ফেলেছি
মানুষের মানবিক
সব
বৈভব!
ছিঃ ছিঃ
বাঙালি!
এ বড় লজ্জা, এ বড় পরাজয়,
হিংসার
অনলে
পুড়ছে
আজ
মানুষের পরিচয়!
---------------------------------------------------------------
No comments:
Post a Comment