কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
**************************************
বলবে কি
কেউ—কোন রাষ্ট্রে আছি
ভাই?
যেথায়
তিলমাত্র আজ
মানুষের সম্মান
নাই!
গোপন
তথ্য
হাটে
বিকোচ্ছে,
আঁধার
চাদরে
সমাজ
ঢাকছে,
জীবনের
নিরাপত্তা নাই,
কোথাও
কোনো
ত্রাণ
নাই!
কে কাকে
আজ
করবে
লজ্জিত,
চলছে
নগ্ন
মহোৎসব,
পরিবার
থেকে
রাষ্ট্রযন্ত্র—বিবেক
কেন
আজ
নীরব?
মহাবিস্ময়! মোরা
এই
দেশেরই
নাগরিক?
লাঞ্ছিত আজ
মানবতা,
চারদিকে শুধু
ধিক,
শত
ধিক!
খুলেছে কি
দ্বার
প্রযুক্তির এই
কলুষিত
কারাগারে?
চরিত্র
হননে
মেতেছে
পিশাচ
হিংস্র
নখরে
ধারে!
গোপন
কথা
এনে
জনসমক্ষে
উল্লাস
করে
পঙ্গপাল,
অপমান
আজ
ভূষণ
করেছে
এই
কলিযুগের জঞ্জাল!
এ কোন
নীতি?
এ কেমন বিচার?
হে
রাষ্ট্র! তুমি
জবাব
দেবে
কি
আর?
অপরাধী
যদি
অপরাধ
করে,
দাও
তারে
কঠিন
সাজা,
বিচারের আগে
ভিডিও
ছড়ানো—এ কোন মগের
মুল্লুক রাজা?
এতে কি
বাড়ে
দেশের
সম্মান?
নাকি
জাতি
আজ
হীনম্মন্য?
পশুর
মতন
এই
হিংস্রতা
নহে
তো
মানুষের জন্য!
নাগরিকের এই
অবমাননা তীব্র,
এ যেন জাহেলী যুগের
ইশারা,
গোড়াতেই গলদ
আমাদের
আজ,
তাই
তো
হয়েছি
দিশাহারা!
প্রযুক্তির
এই নোংরা খেলা এবার তবে বন্ধ হোক,
সুবিচারের বজ্র-আলোকে ধ্বংস হোক সব পাপীর চোখ!
ভেঙে ফেলো এই অন্যায়ের কারাগার,
বিদ্রোহী রবে গর্জে ওঠো এবার!
----------------------------------------------------
No comments:
Post a Comment