কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************
ওরে ও ক্ষমতার অন্ধ পিশাচ!
তখতে
বসে
ভাবছিস
বুঝি
চিরকালই করবি
তুই
রাজ?
আজকে
তোরে
ঘিরে
আছে
যত
চাটুকার, রক্ষীদল—
কালকে
যখন
নামবে
ঝড়,
কোথায়
থাকবে
সেই
বল?
আজকে
যা
তোর
পরম
নিরাপদ,
পরম
শান্তিময়—
কালকে
সেটাই
আনবে
রে
তোর
চরম
মহাবিপদ ও ভয়!
তুই দম্ভে
কাঁপাস
মেদিনী!
তুই
অহংকারে মত্ত
অতি,
রক্ত
চুষে
খাচ্ছিস তুই,
ভাঙছিস
মানুষের ভাগ্য-গতি!
জুলুমের এই
রথ
চালিয়ে,
লুটেপুটে খেয়েছিস যা—
ভুলিস
না
রে
জালিম,
জনতার
এই
ক্ষোভের আগুন
নেভে
না!
মববাদের ওই
বিষাক্ত সাপ
উস্কে
দিলি
তুই
যে
নিজে,
ফ্যাসিবাদী তোর
ওই
হাত
নিরপরাধের রক্তে
ভিজে!
জেলে ভরিস,
জুলুম
করিস,
দিস
রে
তুই
হুলিয়া
জারি,
ইতিহাস
কি
ক্ষমা
করে?
করছে
তোরে
মীরজাফরী!
বিশ্বাসঘাতক, চাঁদাবাজ আর
পুষছিস
যত
রক্তচোষা,
তোর
এই
পাপের
কলসিতে
আজ
ধরেছে
রে
চরম
মোচা!
অন্যের
হক
কেড়ে
নিয়ে
ভাবছিস
তুই
পরম
সুখে?
আসছে
রে
দিন,
কালবৈশাখী হানবে
আঘাত
তোর
ওই
বুকে!
সাধু সাবধান!
ওরে
ও জালিম স্বৈরাচার!
ছিঁড়ে
যাবে
তোর
ক্ষমতার জাল,
চূর্ণ
হবে
অহংকার!
যেদিন
তোরে
ছাড়বে
গদি,
সেদিন
কোথায়
পাবি
ঠাঁই?
জনতার
এই
রুদ্র
রোষে
তুই
হবি
রে
পুড়ে
ছাই!
আজকে
যে
তোর
অভয়
দুর্গ,
কালকে
সেটাই
জল্লাদখানা—
বিপ্লবের এই
দামামা
শুনে
মেলবে
মানুষ
মুক্ত
ডানা!
------------------------------------------------------------------
No comments:
Post a Comment