বুধবার, জুলাই ২৯, ২০২৬

তোল রে উন্নত শির!

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

******************************

জাগো রে তরুণ বীর!
তোল
রে উন্নত শির!
ভাঙ্গো শৃঙ্খল, ভাঙ্গো কারার প্রাচীন প্রাচীর।
জাগো রে তরুণ বীর!

বজ্রকণ্ঠে ডাকো,
আর ঘুমায়ে থেকো না কো,
অন্যায়ের বুকে আজ মহাকালের আঘাত রাখো।

কেঁপে উঠুক ধরণী,
ছুটুক রক্ত-তরণী,
তুমিও তো নও ভীরু, নও কো মরণ-ভরণী।

তুমি যৌবনের গান,
তুমি অবিনাশী প্রাণ,
ভেঙে চূর্ণ করো যত ভণ্ডামির এই পাষাণ।

চল রে সম্মুখে চল,
দলে চল বাধা দল,
চোখে তোর ধকধক জ্বলুক বিপ্লব-অনল।

অনাচারের বিনাশ চাই,
শোষণের কোনো ক্ষমা নাই,
মুক্তির কেতন ওড়াও, আমরা তো পরাধীন নই।

জাগো রে তরুণ বীর!
তোল রে উন্নত শির!

---------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শুভ্রতার আলো

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা রাওনাট , কাপাসিয়া , গাজীপুর *************************************** আঁধার পৃথিবীর গগণে তুমি এক...