কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
সেইদিন আমি
কবি
হয়ে
উঠিনি,
লেখা
হয়নি
কোনো
কবিতা,
তবু
তোমার
জহুরি
চোখ
ঠিকই
চিনেছিল—
হৃদয়ের
গহীনে
লুকিয়ে
থাকা
এক
অবুঝ
কবিকে।
আমি একটি
কবিতাকে ভালোবেসেছিলাম,
বড্ড
বেশি,
তাই
রাস্তার ধারে,
ধুলোবালি মেখে,
মগ্ন
থাকতাম
অন্তহীন আলাপচারিতায়।
কিন্তু তুমি—আমার পথপ্রদর্শক, হে
অগ্রজ!
একদিন
ডেকে
নিয়ে
বললে
স্নেহমাখা স্বরে,
"হে
কবি!
তুমি
যে
কবিতাকে ভালোবাসো,
তাকে
পরম
যত্নে
রেখো,
তবে
উন্মুক্ত ময়দানে
নয়!"
তুমি পথ
দেখিয়ে
বলেছিলে—
"যদি
চাও,
বিনা
বাধায়
চলে
এসো
কবিতার
কাননে!
তাহলে
পথের
ওই
কীট-পতঙ্গেরা
তোমাকে
নিয়ে
করতে
পারবে
না
কোনো
বাজে
মন্তব্য,
বিষাক্ত কোনো
সমালোচনা।
তোমার
সম্মান
থাকবে,
কবিতার
সম্মান
থাকবে,
এমনকি
কবিতার
কাননও
থাকবে
মহৎ
সম্মানে।"
সেইদিন থেকে
আজো—তোমাকে আমি পরম
শ্রদ্ধা করি,
সেদিন
তুমি
যেমন
আমার
ভালো
চেয়েছিলে,
আজো
তেমনি
আছ
আমার
ছায়া
হয়ে।
তোমার
প্রতি
আমার
কৃতজ্ঞতার কোনো
শেষ
নেই।
হয়তো সময়ের
স্রোতে
আজ
সেই
কবিতা
হারিয়ে
গেছে,
কাননের
ফুলগুলো হয়তো
একে
একে
ঝরে
গেছে,
কিন্তু
কাননের
মালি—তুমি!
তুমি
এখনো
আমার
পথের
আলোবর্তিকা।
তোমাকে
অফুরান
শ্রদ্ধা, হে
অগ্রজ!
তোমার কাননে
আমি
গিয়েছি
বহুবার,
কবিতাকে ভালোবেসেছি প্রাণ
উজাড়
করে।
তাই
তো
সেই
কবিতাকে এখনো
ভুলতে
পারিনি
আমি,
হয়তো
কোনোদিন পারবও
না!
যে
কবিতা
তোমার
ধমনীর
রক্তধারা—
আমি
তো
সেই
কবিতাকেই ভালোবেসেছিলাম!
হে অগ্রজ,
আমার
ভুলত্রুটি ক্ষমা
করো।
হয়তো
তোমার
মনের
মতো
যোগ্য
কবি
হয়ে
উঠতে
পারিনি
আমি,
তবু
কবির
কবিত্ব
যে
চির
অমলিন,
চির
ভাস্বর!
---------------------------------------------------------------------------
No comments:
Post a Comment