কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*********************************
দূর থেকে
চেয়ে
দেখেছি
তোমায়,
ভেবেছিলেম— তুমি
বুঝি
বাগানের সেই
রক্তগোলাপ!
কাছে
গিয়ে
দেখি,
তুমি
তো
গোলাপ
নও,
রূপের
আড়ালে
লুকিয়ে
রাখা
এক
চতুর
গোলাম!
তুমি সুন্দর,
অসম্ভব
সুন্দর!
অথচ
বুক
জুড়ে
তোমার
কোনো
সুবাস
নেই।
তোমার
এই
রূপ?
সে
তো
এক
মায়াবী
ছলনা,
এক
নিপুণ
অভিনয়!
যত কাছে
গেছি,
যত
চিনেছি
তোমায়,
ততই
অবাক
হয়ে
আবিষ্কার করেছি—
বাহিরে
তোমার
চকমকে
সোনা,
ভিতরে
তুমি
এক
দিগন্তহীন, শুন্য
মরুভূমি!
তুমি অন্তসারশূন্য এক
মিথ্যে
অহমিকা,
তুমি
অহংকারিনী, এক
বিষাক্ত সাপের
ছোবল!
তোমাকে
ভালোবাসা মানে—
নিজের
অস্তিত্বকে নিজে
অপমান
করা।
তুমি
এক
হৃদয়হীনা, নিষ্ঠুর সুহাসিনী!
কে বলে
তুমি
গোলাপের রাণী?
তুমি
তো
কাঁটায়
ঘেরা
এক
জ্বলন্ত যন্ত্রণার চুল্লি!
তুমি
অগ্নি!
তুমি
তপ্ত
মরিচীকা!
মানুষ
ভুল
করে,
অবুঝের
মতো
ভুল
করে
তোমায়
ভালোবাসে,
অথচ
তুমি
পেতে
রেখেছ
এক
নির্মম
মরণ
ফাঁদ।
শুনে রাখো
রূপসী—
একদিন
প্রকৃতির অমোঘ
ঝড়
আসবেই!
ভেঙে
চুরমার
করে
দেবে
তোমার
এই
অহংকারের প্রাসাদ।
সেদিন
তুমি
চিহ্নহীন হয়ে
যাবে,
ধুলোয়
মিশে
যাবে।
সেদিন একটুখানি ভালোবাসার ভিখারী
হয়ে,
তুমি
দ্বারে
দ্বারে
কাঁদবে,
কেউ
ফিরেও
তাকাবে
না!
যে
পবিত্র
ভালোবাসাকে তুমি
আজ
লাঞ্ছিত করলে,
সে
ছিল
পূত-পবিত্র, গঙ্গার জলের
মতো
খাঁটি।
তুমি মিথ্যে,
তুমি
ছলনাময়ী, তুমি
সুবাসহীন এক
কৃত্রিম ফুল!
ভালোবাসার মর্যাদা দেওয়ার
যোগ্যতা তোমার
কোনোদিন ছিল
না।
কী
মূল্য
আছে
তোমার
এই
রূপের?
তুমি
তো
এক
প্রাণহীন, অকৃত্রিম কাগজের
ফুল!
-------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment