কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************
তোমার বাগানের বকুলতলায়—
আমি
রোজ
যেতাম।
অধীর
হাতে
ফুল
ছিঁড়েছি,
তুমি
কখনো
বলো
নি
‘না’।
কখনো
মানা
করো
নি।
কত সুখের,
কত
দুঃখের
গল্প,
কত
ভবিষ্যৎ পরিকল্পনা;
সব
তো
একসাথেই করা।
একসাথে
সেই
টিভির
পর্দা,
প্রাইভেট পড়া,
কিংবা
লুকোচুরি খেলা—
তুমি
কখনো
তো
না
বলো
নি!
শুধু...
বলা
হয়নি
সেই
কথাটি,
হৃদয়
যা
চেয়েছিল।
না
তুমি
বলেছো,
না
আমি
বলেছি।
তবু
দু’জন মিলে অলক্ষ্যে রচে
গেছি—
হৃদয়ের
গভীরতম
কবিতা।
তুমি ফুল
দেখিয়ে
বলেছিলে,
"দূর
থেকে
ভালোবাসা নেও।"
আমি
নিয়েছিলাম।
ঠিক
চাতক
পাখির
মতো।
তুমিও
আসতে
আমার
আঙিনায়,
আর
আমি
নিয়মিত
যেতাম
তোমার
কাননে।
তুমি জানালার পাশে—
অপলক
চেয়ে
থাকতে
রাস্তার দিকে,
মাঠের
দিকে।
আর
আমিও
ধুলোমাখা খেলার
মাঠ
থেকে,
চেয়ে
থাকতাম
তোমার
পানে।
প্রতিদিন ছুটে
যেতাম—
শুধু
তোমার
জন্য।
কত যে
রাত্রি
নির্ঘুম কেটেছে!
আকাশের
তারা
গুনে
গুনে,
চাঁদের
আলোয়
তোমার
মুখচ্ছবি বুনে।
এতো
কাছে
ছিলাম
দু’জনে,
তবু
মুখ
খুলে
বলা
হয়নি—
সেই
কবিতার
কথাটি।
যে কবিতায়
ছিলে—
শুধু
তুমি,
শুধু
তুমি।
সেই কবিতা
এখনো
আছে
আগের
মতোই,
অক্ষত,
অবিকল।
শুধু...
তুমি
নেই
আজ
সেই
পুষ্পবোঁটায়।
শুকিয়ে
গেছে
চন্দ্রমল্লিকা।
আমি কি
তোমাকে
ভালোবেসেছিলাম?
নাকি
তুমিও
আমাকে?
আজো
সেই
প্রশ্নের উত্তর
পাইনি।
উত্তর না
পেলেও—
আমার
এই
শূন্য
হৃদয়
বলে,
তুমিও
ছিলে
আমারই
লেখা
পরম
কবিতা।
যার
চরণে
চরণে
উদিত
হতো
ভোরের
সবিতা।
কিন্তু...
কোন
কালবৈশাখী ঝড়ে,
কোন
মেঘের
ডাকে—
তুমি
হারিয়ে
গেলে
আজো
জানা
হলো
না,
হে
আমার
হৃদয়ের
কবিতা!
একটি সান্ত্বনা আজো
আছে
এই
বুকে,
তুমিতো
কখনো
বলো
নি—
"তুমি
আমার
কবিতা
নও।"
তাই
আজো
তুমি
আমার
মহাকাব্য,
আমারই
আকাশের
শুকতারা।
--------------------------------------------------
No comments:
Post a Comment