কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
**************************************
হিংসার ওই
মরণ-তূর্য বাজছে নিখিল
ব্যেপে,
মানুষ
আজ
পশুর
মতন
উঠছে
রে
প্রলয়ে
কেঁপে!
লাগামহীন এই
অন্ধ
যুগে,
মানব-সভ্যতা ছাই,
ভাইয়ের
বুকে
ভাইয়ের
ছুরি,
হিংসার
শেষ
নাই!
যে হাত
ছোঁবে
জয়ের
আকাশ,
সেই
হাতে
বিষ-বাণ,
নিজের
ব্যর্থ
গ্লানি
ঢাকিতে
বন্ধুকে অপমান!
মুখোশ
পরা
পিশাচের দল,
মুখেতে
বন্ধুতার গান,
ভেতরে
তাদের
রক্ত-তৃষ্ণা, পঙ্কিল অভিমান!
শোন রে
মূঢ়,
শোন
রে
অন্ধ,
শোন
রে
হিংসুক
জীব,
তোদের
বুকে
জ্বলছে
কেবল
ধ্বংসের কালো
শিব!
পরের
আলো
সইতে
নারে,
আঁধারে
ডোবায়
বুক,
বন্ধুর সাফল্যে, বন্ধু শত্রু—এ কোন নরক-সুখ?
অপবাদের নোংরা
ঝড়ে
বাতাস
করিস
বিষাক্ত,
তোর
আঘাতের
বিষাক্ত নখে
সুহৃদ
আজ
রক্তাক্ত!
হীনমন্যতার এই
শৃঙ্খলে বন্দী
তোদের
আত্মা,
মানুষের এই
ধ্বংসলীলায় দিবি
না
কেউ
পাত্তা?
ভাঙরে তোদের
ভণ্ড
মুখোশ,
দূর
কর
চিত্রবিচিত্র,
বন্ধুর সাফল্যে, বন্ধু শত্রু—নষ্ট
আজ
মিত্র!
জ্বলুক
অগ্নি
এই
বুকেতে,
ভাঙুক
বিষের
এই
রাজপাট,
হিংসার
এই
নরক
পুড়িয়ে
হোক
তবে
আজ
বজ্রপাত!
-----------------------------------------------------------------
No comments:
Post a Comment