কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
চাই না ও অর্থ! চাই না
ও ছাই!
মানুষের রক্ত-চোষা বৈভব নাই
চাই!
যে
ধন
অমানুষ
করে
রে
মানুষকে,
অন্ধ-বধির করে চিরচেনা চোখকে,
দলে
যায়
মায়া,
মমতা
ও প্রীতি—
আমি
পদাঘাত
করি
ওরে,
ও যে পিশাচের রীতি!
সোনার শিকলে
বাঁধা
অট্টালিকা?
ও তো নয় সুখ,
ও যে কঙ্কাল-শিখা!
টাকার
অহংকারে ফেটে
পড়ে
বুক,
মুখোশের নিচে
তোদের
হায়েনার মুখ!
মরে
যায়
শ্রদ্ধা, মরে
ভালোবাসা,
টাকাই
কি
আজ
তোদের
সর্বনাশা আশা?
ধিক্
তোরে
শত
ধিক্!
পয়সার
লোভে
তোরা
বেচিস
রে
নিজেরে,
বেচিস
রে
দিক্!
রক্তের বাঁধন?
ছিঁড়েছিস তোরা
তারে
করে
উপহাস!
ডলারের
লোভে
আজ
ভাই
খুন
করে
ভাই,
বন্ধুর
বুকে
তোরা
ঢালিস
রে
ছাই!
বন্ধুত্ব? সে
তো
আজ
বাজারের পণ্য—
পয়সার
চরণে
বিকায়
কূটিল
ও নগণ্য!
যে
বৈভব
বুক
ভাঙে,
হৃদয়
ছারখার
করে,
আমি
চাবুক
মারি
তার
জৌলুস-ভরে!
শোন রে
বিলাসী,
শোন
রে
কুবের!
হিসাব
কি
রেখেছিস তোদের
এ পাপের?
মায়া-মমতাহীন ওই নরকের কূপে—
টাকা
দিয়ে
সাজবি
কি
দেবতার
রূপে?
তার
চেয়ে
ভালো
ওই
দীন-দরিদ্রের ঘর,
সেথা
বুক
চেরা
প্রেম
আছে,
কেউ
নয়
পর!
টুটে যাক,
টুটে
যাক
অর্থের
দাসত্ব,
জেগে
ওঠ্
রুদ্র,
জেগে
ওঠ্
মনুষ্যত্ব!
যে
বৈভব
শান্তি
কেড়ে
নেয়,
শুধু
বিষাদ,
কান্না
আর
নরক
ঢেলে
দেয়—
তার
মুখে
মারি
লাথি,
তারে
করি
ছাই,
আমি
সাম্যের, আমি
শুধু
বিদ্রোহী ভালোবাসার গান
গাই!
----------------------------------------------------------
No comments:
Post a Comment