Wednesday, July 29, 2026

গ্যাসের তীব্র হাহাকার

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

****************************************

ওহে রাষ্ট্রের কাণ্ডারি, চোখ মেলো! চেয়ে দেখো একবার—
দিকে দিকে আজ পাম্পে পাম্পে গ্যাসের তীব্র হাহাকার!
মাইল পেরিয়ে গেছে মাইল,
গাড়ির চাকার দীর্ঘ লাইন,
সিএনজি, বাইক, পাবলিক বাস,
প্রাইভেটকার, মাইক্রো, অ্যাম্বুলেন্সের অন্তিম শ্বাস!
তবু গ্যাস মেলে না,
জনতার কান্না কেউ তো বোঝে না!

রাস্তা আজ গণপরিবহনশূন্য, স্তব্ধ, খাঁ খাঁ!
কমে গেছে বাস-মিনিবাস, চাকায় পড়েছে শোষণের তালি তাতা!
রাস্তায় রাস্তায় বাড়ছে শুধু চরম জনভোগান্তি,
অফিসযাত্রীর বুক চিরছে কেবলই ক্লান্তি!
ক্ষুব্ধ জনতা দাঁড়িয়ে আছে ঘণ্টার পর ঘণ্টা,
তবুও কি কাণ্ডারি, কাঁপছে না তোমার মনটা?

রাস্তায় রাস্তায় জনভোগান্তি, আর কত? আর কত?
গণপরিবহন বন্ধ কেন? জবাব চাই, জবাব দাও!

বন্ধ হয়ে যাচ্ছে মিল-কলকারখানা,
শ্রমিকের ঘরে আজ অন্নের ঠিকানা জানা না!
অস্থির হয়ে উঠছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার,
ক্রয়ক্ষমতা ছাড়িয়ে যাচ্ছে অসহায় জনতার!
জ্যামিতিক হারে বাড়ছে বেকারত্ব,
লুটপাটকারীরাই দেখাচ্ছে তাদের চরম কর্তৃত্ব!

নিত্যপণ্যের বাজারে আগুন কেন?কান্ডারী জবাব দাও!
লুটেরাদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও!

হে কাণ্ডারি, তুমি আজ নিশ্চুপ কেন?
তুমি কি দেখছ না এই চরম অরাজকতা যেন?
কে চালাচ্ছে জ্বালানি মন্ত্রণালয়?
কাদের স্বার্থে এই বিপর্যয়?
জবাব দাও, জবাব চাই!
জনতার এই নরকযন্ত্রণা থেকে মুক্তি কি নাই?

ডিজেল, পেট্রোল, অকটেন—এখানেও কেন এতো সমস্যা?
এ কেমন বিধিবিধান, এ কেমন তামাশা?
দাম বাড়ানোর পরেই কেন রাতারাতি সব ঠিক হয়ে গেল?
লুটেরাদের পকেট ভরাতে কার ইশারা কাজ করল?
কোথায় লুকিয়ে আছে সেই নাটের গুরু?
কাদের হাত ধরে এই শোষণের খেলা হলো শুরু?


দাম বাড়িয়ে পকেট কাটা, চলবে না, চলবে না!
পেছনের ওই নাটের গুরু, আলোতে আনো, ধরতে হবে!

হে রাষ্ট্রসেবার হৃদয়, একবার চেয়ে দেখো—
স্বাধীন দেশে নাগরিক কতটা জিম্মি, মনে মনে ভাবো!
রান্নার গ্যাস নেই,
কারখানায় গ্যাস নেই,
যানবাহনে গ্যাস নেই,
সবখানে শুধু হাহাকার আর নেই নেই!


স্বাধীন দেশে জিম্মি কেন? জবাব চাই, জবাব দাও!
রান্নাঘরে কেন আগুন নাই, জবাব চাই, জবাব দাও!


জনতার অধিকার ফিরিয়ে দাও!
শোষণের এই কালো হাত গুঁড়িয়ে দাও!
দেশবিরোধী সিন্ডিকেট ধ্বংস করো আজই,
বিপ্লবের এই মঞ্চে আমরা লড়তে আছি রাজি!

সিন্ডিকেট ধ্বংস করো, করতে হবে!
জনতার অধিকার, ফিরিয়ে দাও, দিতে হবে!
বিপ্লব জিন্দাবাদ! বিপ্লবী জিন্দাবাদ!

----------------------------------------------------------

 

No comments:

Post a Comment