Thursday, July 23, 2026

লজ্জাহীনতা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

***********************************
ছ্যা ছ্যা ছ্যা!
লাজ-সরম নাই!
কি যুগে প্রবেশ করলাম হে মানব,
আজ মানুষের কোনো লজ্জা নাই!
কি ছেলে, কি মেয়ে!
কি নেতা ,কি জনতা!
সবাই মেতেছে আজ অন্ধের মতন ধেয়ে!

অবৈধ সম্পর্কে ওই ছয়লাব হলো বঙ্গ ভূমি,
পাপের পঙ্কিল স্রোতে ভেসে যাও তুমি!
পশুত্বের চরিত্র আজ মানুষকে গ্রাসিয়াছে,
অলি-গলি, পাড়া-মহল্লা, সমাজ রাষ্ট্রে
কালিমার দাগ শুধু লেগে আজ আছে!

কে কত নগ্ন হতে পারে আজ ঘরে ঘরে,
তার যেন প্রতিযোগিতা চলছে তীব্রতরে!
পোশাকে নগ্নতা!
চরিত্রে নগ্নতা!
হাট-বাজারে নগ্নতা!
নিষিদ্ধ পল্লীতে নগ্নতা!
ঘরে ঘরে শুধু এই উলঙ্গ রূপের বর্বরতা!
শালীনতা যেন উধাও হয়ে গেছে চিরতরে!

নেতারা ধরা পড়ছে আজ আবাসিক হোটেলে,
কর্মীরা ধরছে তাদের সেই পাপের দোলে!
কামনার অনলে!
দিকে দিকে বসেছে আজ অবৈধ মিলন মেলা,
মেয়েরাও বেপরোয়া, ছেলেরা মেতেছে নষ্ট খেলা!
চারিপাশে যেন আজ কার্তিকের নগ্ন কুকুরের মেলা!

চরিত্র বলতে আর কিছু বাকি নাই,
সবটুকু গেছে ছাই!
পরকীয়া, অবৈধ শারীরিক মিলন, অবৈধ প্রেম,
আজ মানবকে গ্রাস করেছে, ভেঙেছে ন্যায়ের ফ্রেম!
ধর্মের সঠিক ব্যবহার কোথাও আজ মেলে না,
ওরা ধর্ম নিয়ে শুধু ব্যবসা করছে, কম তো খেলে না!

ওরে মানব জাতি!
নিভে গেল আলোর বাতি!
লজ্জাহীনতার এই চরম চিত্রে,
পশুত্বই আজ মানুষের পরম মিত্রে!
ফিরাবি কি লাজ?
ফিরবি কি আলোর পথে আজ?
নাকি ধ্বংসের তলে
ডুবিবি রে পাপের অতল জলে?

-------------------------------------------------------

No comments:

Post a Comment