কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************************
অঝরো কাঁদছে
আকাশ!
জানিনা
এ কোন মহাকালের অভিশাপ,
ব্যথায়
নীল
হয়ে
গেছে
সুনীল
ওই
আকাশ!
সকাল
নেই,
দুপুর
নেই,
সন্ধ্যাও যে
হীন,
কাঁদছে
আকাশ
বিরামহীন— দিনান্তহীন!
প্রচণ্ড ঝড়-হাওয়া, দামাল ওই
ঝাপটা,
বজ্রের
চাবুকে
ভাঙছে
আজ
বিশ্বমাতা!
ঢেলে
দিচ্ছে
আকাশের
যত
রোষ,
যত
তাপ,
পৃথিবীর বুকে
আজ
এ কোন মহাপাপ?
ক্ষেপেছে সাগর,
ক্ষেপেছে নদী-নালা,
ভেঙেছে
বাঁধ,
ঘুচেছে
সীমানার পালা!
কোনটা
সাগর,
কোনটা
যে
আজ
স্থল—
চেনা
বড়
দায়,
সব
যে
আজ
একাকার
জল!
হায় রে
শিশু,
হায়
কিশোর,
আবাল-বৃদ্ধ-বনিতা,
গর্ভধারিণী মা,
আর
মুমূর্ষু ওই
প্রকৃতি-লতা!
গবাদি
পশু
আর
মানুষের নাই
কোনো
তফাত
আজ,
জীবন্ত
লাশ
হয়ে
সইছে
তারা
প্রকৃতির এই
রাজ!
ঘর-বাড়ি
ডুবে
গেছে,
অতল
সেই
তলে,
ভাসছে
শত
শত
লাশ
আজ
বানের
ওই
জলে!
কবরের
মৃতেরা
আর
পেতেছে
না
শান্তি,
ভেসে
ওঠে
লাশ,
বাড়ে
শুধু
ক্লান্তি!
মসজিদ, মন্দির,
প্যাগোডা— বাদ
নাই
কিছু
আর,
সব
ডুবিয়ে
চলেছে
এই
মহাপ্লাবন-জোয়ার!
হায়
মানবতা!
কোথায়
আজ
তোদের
সেই
দম্ভ?
দুঃখীর
পাশে
আজ
কেউ
নেই,
সব
যেন
স্তম্ভ!
হে রাষ্ট্রের কাণ্ডারী! ঘুমাচ্ছ কোন
সুখে?
চেয়ে
দেখো
কোটি
প্রাণ
বানের
জলে
ভাসে
ধুঁকে
ধুঁকে!
অসহায়
মানুষের নাই
অন্ন,
নাই
কোনো
বাসস্থান,
উপার্জনহীন, আশ্রয়হীন, কাঁদছে
আজ
লক্ষ
প্রাণ!
বাঁধভাঙা বানের
জলে
ভাসছে
সোনার
বাংলাদেশ,
চারিদিকে শুধু
হাহাকার, শুধু
ধ্বংসের নেইকো
শেষ!
ওগো আকাশের
মালিক!
হে
রুদ্র,
হে
দয়াময়,
ক্ষমা
করো
আমাদের,
দূর
করো
এই
মহালয়!
রক্ষা
করো
এই
বিপন্ন
স্বদেশ,
রক্ষা
করো
এই
প্রাণ,
আকাশের
কান্না
থামাও
প্রভু,
করো
আজ
পরিত্রাণ!
---------------------------------
No comments:
Post a Comment