কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
*********************************
যে প্রেমে গণতন্ত্র নেই—
সে তো প্রেম
নয়,
সে
এক
মস্ত
বড়
পরাজয়!
প্রেম
তো
এক
মুক্ত
আকাশ,
যেখানে
দুটি
পাখি
ডানা
মেলে
খোঁজে
স্বাধীন বাঁচার
আশ্বাস।
জোর করে
কি
বৃষ্টি
নামানো
যায়?
একতরফা
মেঘে
কি
চাতকের
তৃষ্ণা
মেটে
গাঙে
ও মোহনায়?
পাহাড়
তো
কখনো
শিকল
পরায়
না
অবাধ্য
ঝরনাকে,
তবে
কেন
এক
হৃদয়
শাসন
করতে
চায়
অন্য
মনকে?
পাপড়ি যেভাবে
আকড়ে
ধরে
থাকে
বোঁটাকে,
কোনো
জোর
ছাড়াই—
ঠিক
সেভাবেই
দুই
হৃদয়ের
স্বাধীন মিতালী,
প্রেমের সিংহাসন জাগায়।
সেখানে নেই
কোনো
স্বৈরাচারী দাবি,
নেই
মব-শাসন,
পরস্পরের বিশ্বাসের হাতেই
থাকে
মিলনের
সিংহাসন।
ইচ্ছে
হলে
ছুঁয়ে
দেবো
হাত,
না
হলে
থাক
না
কিছুটা
দূরত্ব!
এই
সম্মতির নামই
তো
ভালোবাসা,
এটাই
প্রেমের পরম
সত্য।
ফ্যাসিবাদী কোনো
আগ্রাসনে
অরণ্য
যেমন
পুড়ে
ছাই
হয়,
সম্মতিহীন বন্ধনেও
হৃদয়ের
মৃত্যু
ঘটে
নিশ্চয়।
প্রেম
হোক
জোছনার
মতো
কোমল,
মুক্ত
বাতাসের মতো
চঞ্চল।
যদি থাকে
দুই
হৃদয়ের
সায়,
তবেই
মাথায়
উঠবে
সেই
রাজমুকুট—
স্বর্গের শীতল
ছায়ায়
সব
বাধা
হবে
চ্যুত।
সব
প্রেম
হোক
এক
পবিত্র
স্বাধীন দেশ,
যেখানে
শুধু
ভালোবাসারই
থেকে
যাবে
রেশ।
---------------------------------------
No comments:
Post a Comment