কলমেঃমোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************
যে ক্ষমতা অমানবিক হয় সে ক্ষমতাকে ধিক্কার
দেই,
সেই ক্ষমতাকে লাথি মারি!
যেখানে আজ বঙ্গভূমি প্লাবিত সর্বনাশা বানে,
সেখানে তুমি বজ্র হাঁকো অবুঝ শিশুর প্রাণে?
জল
উঠেছে
স্থলে,
রাস্তাঘাট গেছে
ডুবে
অতল
অতল
তলে!
অন্ন নেই,
বাসস্থান নেই,
নাইকো
পরনের
বস্ত্র,
তারই
মাঝে
তুমি
উঁচিয়ে
ধরেছ
পরীক্ষার নিষ্ঠুর অস্ত্র!
হে
অন্ধ
ক্ষমতা!
তুমি
কি
চেয়ে
দেখেছ
এই
দুস্থ
বঙ্গভূমির চরম
দুর্দশা?
কোথাও
নেই
আজ
একটুকু
আশার
কুয়াশা!
পরীক্ষার্থী কী
করে
যাবে
বলো
পরীক্ষার ওই
যম-হলে?
ভেসে
যাচ্ছে
বুক
আজ
লাখো
মায়ের
চোখের
জলে!
তুমি কি
পারতে
না
হতে
একটুখানি মানবিক?
তোমার
এই
জেদের
মুখে
থুতু
দেয়
চারদিক!
বলো,
জীবনের
চেয়ে
কি
পরীক্ষাই বড়?
লাশের
ওপর
দাঁড়িয়ে কেন
পাতার
খাতা
জড়ো
করো?
বিদ্যুৎ নেই,
গ্যাস
নেই,
ঘরে
ঘরে
আজ
হাহাকার,
রাস্তাঘাট নেই,
পড়ার
জায়গা
নেই,
চারদিকের এ কী অন্ধকার!
অন্ন-বস্ত্র-বাসস্থানহীন এই
মৃত্যুর উপত্যকায়—
কেন
তুমি
পরীক্ষা চালিয়ে
যাচ্ছ
কোন
নির্মম
ক্ষমতায়?
কেন
তোমার
বিরুদ্ধে উঠবে
না
আজ
বিপ্লবী শ্লোগান?
কেন
ছাত্র
সমাজ
গাইবে
না
আজ
অধিকারের গান?
তবে কি
তোমার
এই
মসনদ,
তোমার
এই
ক্ষমতা—
পুরোটাই নির্মম,
পুরোটাই অমানবিক?
ধুঁকে
ধুঁকে
মরে
মানুষ,
তুমি
হাসো
পৈশাচিক!
ধিক্কার জানাই
তোমায়,
ধিক্কার জানাই
শতধিক!
-------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment