কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************
চারিদিকে শুধু
নেতার
মহোৎসব—
অথচ,
এক
মহাসর্বনাশা নেতৃত্বহীনতায় ভুগছে
সময়!
পরিবার
থেকে
রাষ্ট্র— সর্বত্র আজ
এক
অদ্ভুত
শূন্যতা,
মরুভূমির মতো
খাঁ
খাঁ
করছে
খাঁটি
মানুষের হৃদয়।
সবাই এখানে
সাজতে
চায়
‘বড়
ভাই’,
অহমিকার চাদর
জড়িয়ে
দেখায়
শুধু
বাহাদুরি;
অথচ,
বিবেক
আজ
গুমরে
কাঁদে
নিভৃতে,
চারিদিকে চলছে
নীতি
আর
আদর্শের জঘন্য
চুরি!
নেতাগিরির সস্তা
মুখোশে
ঢাকা
পড়েছে
আসল
মানুষ,
ভেতরে
শুধুই
শূন্যতা, অহংকারের ফানুস।
মানবিকতার প্রদীপখানি কবেই
গেছে
নিভে,
সাম্যের গান
আজ
নির্বাসিত কোনো
সুদূর
দ্বীপে!
হিংসার
নগ্ন
থাবায়
রক্তাক্ত আজ
সমাজ,
দখলবাজি আর
চাঁদাবাজির মিছিলে—
পাপিষ্ঠরাই পরেছে
রাজার
তাজ!
সমাজ
পরিবর্তনের কথা
যে
সুহৃদ
বলে,
মিথ্যা
অপবাদে
তাকেই
আজ
পিষে
মারা
হয়
ছলে-বলে।
শিক্ষাদীক্ষা উধাও
হয়েছে
সুদূরে,
শিষ্টাচার আজ
ডুকরে
কাঁদছে
করুণ
সুরে।
বিবেক
বিকিয়ে
গেছে
ক্ষমতার হাটে,
নেতারা
ব্যস্ত
আজ
শুধু
নিজেদের আখের
গোছাতে।
মঞ্চে দাঁড়িয়ে তারা
ছড়ায়
কথার
ফুলঝুরি,
অথচ
ভেতরে
তাদের
কদর্যতার কারিগরি।
নেতাগিরি আছে
দেদার,
নেই
শুধু
সঠিক
নেতৃত্ব,
মিথ্যের বেসাতিতে হারিয়েছে সত্যের
সব
স্বত্ব।
পদানত আজ
ন্যায়,
ভূলুণ্ঠিত মানবতা—
হে
সমাজ,
তুমি
কি
শুনবে
না
এই
বিপন্নতার কথা?
কবে
জাগবে
সেই
খাঁটি
দেশপ্রেমিক, সেই
আলোর
দিশারী?
যার
স্পর্শে ঘুচে
যাবে
এই
বন্ধ্যাত্ব, এই
আঁধার
শর্বরী!
------------------------------------------------------
No comments:
Post a Comment