কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
শোনো হে
শোনো,
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক!
বসিয়াছ কোন সুউচ্চ তখতে?
চাবাগান আজ নরককুণ্ড,
নাগরিক প্রাণ ওষ্ঠাগত বর্জ্যের রক্তে!
আমি কি হোল্ডিং ট্যাক্স
দেই না?
আমি কি ভূমি কর
দেই না ঢালি?
তবে কেন আজ মোদের ২৯
নং ওয়ার্ডের আঙিনা
আবর্জনাতে ছড়াচ্ছে কালি?
কোথায় তুমি হে মাননীয় প্রশাসন?
তুমি শুনছো হে প্রশাসক?
হে প্রশাসক, জবাব দাও!
হে প্রশাসন, জবাব দাও!
স্তূপ!
স্তূপ!
বর্জ্যের পাহাড়!
বাড়ীর
আঙিনায়
শুধু
হাহাকার!
পোকা
ধরে
গেছে,
দুর্গন্ধ ছড়াছে,
বাতাস
হয়েছে
বিষাক্ত ভারী!
পরিবেশ
নষ্ট
হচ্ছে
নিয়ত,
এই
নরকে
আর
বাঁচতে
কি
পারি?
রোগ-ব্যাধি আর মহামারীর ত্রাসে
মলিন
হয়েছে
শিশুর
মুখ,
কোথায়
তুমি
হে
মাননীয়
প্রশাসন?
দেখেও
কি
তুমি
পাচ্ছ
গো
সুখ?
হে
প্রশাসক, জবাব
দাও!
হে
প্রশাসন, জবাব
দাও!
কেউ
যেন
দেখার
নেই
এই
ভোগান্তির,
কেউ
তো
নেয়
না
ময়লার
ভার!
আমরা
অসহায়
হয়ে
পড়ছি
আজ,
কার
কাছে
তবে
দিবো
এ বিচার?
তুমি
বলে
দাও
ওগো
মাননীয়,
এই
ময়লা
মোরা
কোথায়
ফালাবো?
অধিকার
আমাদের
ডুকরে
কাঁদিছে,
আর
কতকাল
এই
কষ্ট
সামলাবো?
হে
প্রশাসক, জবাব
দাও!
হে
প্রশাসন, জবাব
দাও!
আমরা
তোমার
ব্যর্থতা আর
দেখতে
চাই
না,
ভাঙো
এইবার
মৌনব্রত!
আমাদের
দ্রুত
ময়লা
অপসারনের সমাধান
চাই,
ঘুচাও
মোদের
দুঃখ-ক্ষত!
বিলম্ব
আর
সহিবে
না
মোটে
এই
ক্ষুব্ধ চাবাগান-জনতা!
নইলে
জ্বলবে
প্রতিরোধের আগুন,
দেখাও
তোমার
কর্মক্ষমতা!
জনগণের
এই
ন্যায্য দাবিতে
জাগ্রত
হোক
প্রশাসন আজ!
হে
প্রশাসক, জবাব
দাও!
হে
প্রশাসন, জবাব
দাও!
------------------------------------------------
No comments:
Post a Comment