Monday, July 13, 2026

জনতার প্রহরী হে সহিদউজ্জামান স্যার

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*******************************************

জনতার প্রহরী হে সহিদউজ্জামান স্যার!
তিমির আঁধার ভেদিয়াছ তুমি ছাত্র-প্রাণের তলে,
এবার জাগো হে রুদ্র মশাল, গাজীপুর সিটির চত্বরে!
তুমি উচ্চ শিক্ষিত, সৎ, কর্মঠ, অনন্য,
তোমারি পরশে ধন্য হউক এই অবহেলিত জনপদ ধন্য!

চারিদিকে শুধু ভাঙা পথ-ঘাট, নাগরিক সেবা নাই,
লুটপাট আর আবর্জনার এই নরকে মুক্তি চাই!
ছিনতাই-রাহাজানি রুখিতে তুমিই তো সেই খড়গপাণি,
দল-মত-পথের ঊর্ধ্বে তুমিই আনবে আলোর বাণী!

তুমিই পারিবে হে মহারথী!
তুমিই জনতার শেষ সারথী!

তুমি লাল-সবুজের দীপ্ত চেতনা, দুর্জয় নির্ভীক,
তোমার মানবিক মশালের আলোয় ভাসিবে দশদিক!
ঘোষণা করো আজ বজ্রকণ্ঠে—‘জনসেবাই অঙ্গিকার’,
হে সহিদউজ্জামান! তোমাকেই চাই, তুমিই জনতার পাহারাদার!

ভাঙা রাস্তা হইবে সোজা, পিচঢালা কালো পথ,
তুমিই টানিবে গাজীপুরের এই উন্নয়নের রথ!
অন্ধকার অলিগলিতে জ্বলিবে আধুনিক আলোর বাতি,
জলাবদ্ধতা দূর করিয়া তুমি হইবে দুঃখী মানুষের সাথী!

মহামারী আর মশার উপদ্রব করিবে তুমি বিনাশ,
ময়লা-আবর্জনা মুক্ত করিয়া আনিবে নির্মল আকাশ!
লাইসেন্স আর জন্ম-সনদে ঘটিবে ডিজিটাল বিপ্লব,
নাগরিক অধিকার ফিরিয়া পাইয়া হাসিবে মানুষ সব!

তুমি গড়িবে পার্ক, খেলার মাঠ আর সবুজ উদ্যান,
গরিবের তরে খুলিবে হাসপাতাল, ছড়াইবে শিক্ষার আলো-জ্ঞান!
দখলমুক্ত হইবে নদী-নালা, রক্ষা পাইবে পরিবেশ,
তোমার হাত ধরিয়া গাজীপুর হইবে এক তিলোত্তমা প্রদেশ!

জনতার অধিকার রক্ষায় তুমি সদাই জাগ্রত,
দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে তুমি একাই লড়াকু ব্রত!
সম্মুখে এগিয়ে চলো হে বীর, পিছনে জনতা কোটি কোটি,
তোমার মাঝেই খুঁজিতেছে মুক্তি এই বাংলার মাটি!

বলো হে বজ্রকণ্ঠে আজ—‘আমি জনতারই লোক’,
মিটিয়া যাক এই অবহেলিত জনপদের যত দুঃখ-শোক!
তুমি লাল-সবুজের দীপ্ত চেতনা, দুর্জয় অধিকার,
হে সহিদউজ্জামান! তোমাকেই মেয়র চাই, তুমিই আমাদের অহংকার!

------------------------------------------------------

 

No comments:

Post a Comment