কলমেঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***********************************
একি কুৎসিত
জমানা
এল
ভাই!
যাদের
অতীতে
কোনো
হদিস
নাই,
দল
ক্ষমতায় আসতেই
আজ
তারা
মদমত্ত,
চোখ
রাঙায়!
ধমক
দিয়ে
কথা
কয়!
দেয়
হুমকি—‘খবর আছে!’
অথচ ক্ষমতার আগে
এদের
ছিল
না
কোনো
খোঁজ,
আজ
তারাই
সেজেছে
বীর,
শুষে
নেয়
রক্ত
রোজ!
একদম
নীচু
বংশের,
অল্প-শিক্ষিত,
অর্ধ-শিক্ষিত, গণ্ডমূর্খ—আজিকার পাতি নেতা!
গ্রামের অলি-গলি, পাড়া-মহল্লায়,
হাটে-বাজারে, সামাজিক অনুষ্ঠানে—
উৎপাত
এদের
বেড়েছে
জ্যামিতিক হারে!
সাধারণ
জনতা
কাঁপে
ত্রাসে,
ভয়ে,
হাহাকারে!
দখলবাজি! চাঁদাবাজি!
মাদক
ব্যবসা!
চুরি!
ছিনতাই!
রাহাজানি!
এহেন
কোনো
ঘৃণ্য
কাজ
নাই—
যা
তারা
করে
না,
যা
তারা
করে
নাই!
তারা আজ
বড়ো
ক্ষমতার কারবারি,
জাতীয়
নেতাদের কেনাবেচা করে
জুয়াড়ি!
করে
থানার
দালালি,
সামাজে
কায়েম
করে
অন্ধ
আধিপত্যের তালি!
নম্রতা? ভদ্রতা?
কিচ্ছু
নেই
এদের
সংস্কৃতিতে!
গুণী
মানুষকে করে
অপমান,
অপদস্ত
করে
পদে
পদে
লাঞ্ছিতে!
ক্ষমতার জোরে
চালায়
একপাক্ষিক বিচার-আচার,
প্রহসন!
ঘোর
অবিচার!
ওরা তো
আসলে
জাতীয়
নেতাদের লাঠিয়াল বাহিনী!
ওরা
নরাধম!
ওরা
কীট!
ওরা
বিষাক্ত সাপের
ছোবল!
ওদের রুখতে
হবে—হে জাতীয় নেতা!
ওরা
যে
সুস্থ
সমাজের
অভিশাপ,
কাল-ব্যাধি!
ওদের
পরিশুদ্ধতা চাই
আজ,
নইলে
ভাঙো
ওদের
ক্ষমতার তাজ!
পাতি
নেতারা
সমাজের
ভয়ঙ্কর
ছোবল,
তুলে
নাও
বিপ্লবী তরবারি—হে শোষিত দল!
-----------------------------------------------------
No comments:
Post a Comment