কলমেঃমোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************
ধূসর মরুর
বুকে
একি
হাহাকার!
চারিদিকে শুধু
আজ
কংক্রিট আর
পাথরের
ছারখার।
মানুষের লোভে
কাঁদে
বনের
পাখি,
তপ্ত
বাতাসে
আজ
ছলোছলো
আঁখি।
বৃক্ষ
কেটে
কেটে
গড়ছি
যে
অট্টালিকা,
নিজের
হাতেই
কি
তবে
আঁকছি
মরণটিকা?
শোনো ওহে
মানুষ,
শোনো
প্রকৃতির ডাক,
ধরণীর
বুক
জুড়ে
আবার
সবুজ
বেঁচে
থাক।
একটি
গাছের
প্রাণ,
একটি
শিশুর
মতো,
সে
যে
পরম
মমতায়
মুছে
দেয়
পৃথিবীর ক্ষত।
আম-কাঁঠালের ছায়ায়, নিমের ঐ ঔষধি গুণে,
বেঁচে
থাকে
মানুষের প্রাণ,
প্রতি
ক্ষণে
ক্ষণে।
এসো হাত
ধরি
সবাই,
শপথ
করি
আজ,
বৃক্ষরোপণই হোক
আমাদের
প্রধান
কাজ।
পাহাড়ের ঢালে,
নদীর
কূলে,
উঠোনের
ঐ কোণে,
সবুজ
চারা
বুনে
দেবো
ভোরের
আলো
চিনে।
নতুন
এক
পৃথিবী
গড়বো
মোরা
সবে,
গাছের
পাতায়
পাতায়
আবার
প্রাণের উৎসব
হবে।
তবুও
কেন এত অবহেলা, কেন এত হিংসে?
সভ্যতার নামে কেন সবুজকে দিচ্ছি পিষে?
বৃক্ষহীন এই ধরা যেন এক জীবন্ত শ্মশান,
বাতাসে বিষের বাষ্প, ওষ্ঠাগত সবার প্রাণ।
একটি গাছ, একটি
জীবন, এই হোক মোদের গান,
গাছ লাগিয়ে বাঁচাবো মোরা ধরিত্রীর প্রাণ!
একটি গাছ, একটি জীবন, এই হোক মোদের গান,
গাছ লাগিয়ে বাঁচাবো মোরা ধরিত্রীর প্রাণ!
-----------------------------------------------------
No comments:
Post a Comment