কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
ওরে ও পা-চাটা গোলামের দল!
রক্তে
কেনা
এই
স্বাধীন কাননে
কার
ইশারায়
চল?
যে
ফুল
তোদের
মুক্তি
চায়নি,
চেয়েছে
কেবল
নাশ,
আজ
তোরা
করিস
তাদেরই
আবাহন?
ছিঃ!
এ যে মহা সর্বনাশ!
বিশ্বের যত
বিষাক্ত কীট,
তোদের
বাগানে
ত্রাস,
আজ
তাদেরই
পায়ে
সঁপেছিস তোরা
শহীদের
ইতিহাস?
ভিন প্রজাতির সেই
কালনাগিনী ফুল
ফুটিয়েছিস তোরা
স্বাধীন কলিজায়,
করিসনি
কোনো
ভুল?
এ তোদের চক্রান্ত, এ তোদের বেইমানি,
এঁকেছিস স্বাধীন লাল-সবুজের বুকে কলঙ্কের গ্লানি!
তুই
কি
গুপ্তচর? তুই
কি
বুনো জানোয়ার?
যে
তোরে
দিয়েছে
দাসত্বের শৃঙ্খল,
তুই
পূজা
করিস
তার?
ভুলে গেলি
সেই
বজ্র-নির্ঘোষ?
ভুলে
গেলি
সেই
শহীদি
রক্ত-রোষ?
শ্লোগান উঠেছিল—
'গোলামী
না
আজাদি,
আজাদি!'
তবে
আজ
কেন
পরদেশী
প্রভুর
চাটুকারিতার এই
গদি?
তোর
কি
রে
নেই
কোনো
আত্মমর্যাদা?
জাতীয়
গৌরবে
হানিস
আঘাত,
তুই
তো
কলঙ্ক-কাদা!
শোন রে
কুলাঙ্গার, শোন
রে
বেইমান
দল,
জনতা
জেগেছে
আজ,
চোখে
তার
অগ্নি-অনল!
ঘৃণা
তোরে!
থুতু
দিই
তোর
এই
হীন
কর্মে,
আঘাত
হেনেছিস তোরা
বাঙালির মুক্তিসূর্য-ধর্মে!
ফিরে
আয়
এখনই
এই
লাল-সবুজের পবিত্র মেলায়,
নতুবা
তাড়াব
তোরে
এই
কানন
থেকে,
রাখব
না
আর
হেলায়!
ঐ শোন!
ঐ শোন রে দামামা
বাজে!
বিপ্লবের মহা
ডাক
আসিছে
রুদ্রের সাজে!
রক্তে
আগুন
লেগেছে
আজ
সর্বহারা জনতার,
গুঁড়িয়ে দেবে
তোদের
ওই
গোলামীর রাজপ্রাসাদ আর
অহঙ্কার!
আসুক
ঝড়,
ভাঙুক
শৃঙ্খল,
চূর্ণ
হোক
ভণ্ডামি,
এই
কাননে
উড়বে
কেবল
লাল-সবুজেরই স্বাধীন কেতন দামী!
------------------------------------------------------------
No comments:
Post a Comment