কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************
গগণের অশ্রুজলে ভাসিছে আজ বঙ্গ ভূমি!
ভাসিছে সারি সারি লাশ!
কবর দিয়েছে খুলে
তার
ক্রুর
দুয়ার,
চারিদিকে শুধু
হাহাকার আর
ত্রাস!
গর্ভধারিণী অসহায়
মা
বাঁচার
তাগিদে,
গাছের
ডালে
ঝুলে
লড়ে
মৃত্যুর সাথে,
বিষাক্ত সাপ
ফুঁসিছে হিংস্র
উল্লাসে—
ত্রাণহীন বিষাদঘেরা এই
কালো
রাতে!
গবাদিপশু ভাসিছে
বন্যার
করাল
জলে,
অন্নহীন, বস্ত্রহীন, বাসস্থানহীন মানুষের
মানবেতর জীবন
কাটে
পলে
পলে!
কি
এক
ভয়াবহ
বীভৎস
দৃশ্য!
গঙ্গার
জল
আজ
ডাঙায়!
সর্বনাশা বানে
ভাসিছে
স্বদেশ,
কান্না
থামেনি
হায়!
ঘরে ঘরে
পচা
পানি,
ময়লা
আবর্জনা,
রাস্তাঘাট থৈ
থৈ,
খাবারশূন্য ক্ষুধার্ত পেট,
গগনবিদারী শিশুদের আর্তনাদ—
ওরে,
তোদের
মানবিক
বাংলাদেশ আজ
কই?
কেউ
যেন
দেখেও
দেখতে
পায়
না
কিছু,
কেউ
আসে
না
বুকে
টেনে
নিতে,
খোলা
আকাশের
নিচে,
বৃষ্টিভেজা শরীরে,
মানুষ
পুড়ছে
বুকফাটা আর্তাহুতিতে!
রাষ্ট্রের চোখও
আজ
অন্ধ
হয়েছে?
মানবিক
সংগঠন
কি
তবে
চুপসে
গেছে?
একি
বিধাতার নির্মম
গজব,
নাকি
মানবসৃষ্ট কোনো
অভিশাপ?
জনতার
আশ্রয়
তবে
কোথায়
আজ?
কোথায়
সেই
নিরাপদ
আশ্রয়
কেন্দ্র?
বিভক্ত রাজনীতির ঝড়ে
তবে
কি
লণ্ডভণ্ড হয়েছে
মানুষের বুকের
শেষ
স্পন্দনটুকুও?
জাগো
তবে হে রুদ্র! জাগো হে সর্বহারা!
ভেঙে ফেলো এই জড়তার কালো কারাগার!
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান—
তবে কেন আজো ক্ষুধিত শিশুর ক্রন্দন-উত্থান?
হে পৃথিবীর মানবিক
মানুষ!
মানবতার ডাকে
এই
অসহায়
মানুষের পাশে
এসে
দাঁড়াও,
এই
দেখো—
গঙ্গার
জল
আজ
ডাঙায়
তাণ্ডব
চালায়
দানবীয়
আগ্রাসনে!
তুমি আর
কতকাল
নিশ্চুপ থাকবে
হে
রাষ্ট্রের কাণ্ডারী?
চোখে
ঠুলি
আর
কানে
গুঁজে
বধিরতার তুলা!
ভেঙে
ফেলো
এই
ক্ষমতার মোহ,
মানবিক
ডানা
মেলে
জাগো
তবে
আরবার!
অসহায়
দুঃস্থ
মানুষের তরে—
মেলে
ধরো
মানবতার অবারিত
দুয়ার!
---------------------------------------------------------------------
No comments:
Post a Comment