কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************************
রক্তে কেনা লাল-সবুজে, মীরজাফরদের ঠাঁই নাই!
আউলা ঝাউলা এই তরীকে, রক্ত দিয়ে বাঁচাবো ভাই!
কোথায় গেল
ন্যায়
ও শাসন? কোথায় গেল
সত্য
রে?
পাপের
জালে
বন্দি
মানুষ,
কাঁপছে
সমাজ
তটস্থ
রে!
সাদার
পেটে
কালো
ঢুকে,
অসুর
হাসে
মহান
সুখে,
হিংসে
বাড়ে
পাড়ায়
পাড়ায়,
ছড়ায়
বিষাক্ত ক্ষত
রে!
কালো হাত ভেঙে দাও, সাদার আলো ফিরিয়ে নাও!
সবুজ বনের
লালটি
পাখি,
কাঁদছে
একা
খাঁচায়
আজ,
রক্তে
ভাসে
নিষ্পাপ শিশু,
হারিয়ে
গেছে
বিশ্বলাজ!
দিকে
দিকে
গুম
ও খুন,
পিশাচ
নাচে
দ্বিগুণ-গুণ,
ধর্ষণ
ও অত্যাচারের বাড়ছে দিন দিন
জাঁকজমক সাজ!
উগ্রতার আস্তানা, ভেঙে করো খানখান!
মীরজাফরের বংশধরেরা, দখল
করে
সিংহাসন,
দেশপ্রেমিক ফুঁসছে
রাগে,
কাঁদছে
একা
সর্বজন!
মুক্তিযুদ্ধের স্বপ্ন
ধুলোয়,
ন্যায্য বিচার
ঝুলছে
শুলোয়,
ক্ষমতার এই
লোভের
ঘরে,
জ্বলছে
আজ
ঘোর
আগুন!
বঙ্গে তরী
হেলেদুলে, উত্তাল
আজ
সিন্ধু
রে,
নাবিক
তুমি
ঘুমিয়ে
বিভোর,
নাইকো
মায়ার
বিন্দু
রে!
সম্মুখে ঘোর
মস্ত
বড়ো,
তুফান
এসে
করলো
জড়ো,
ধ্বংস
চলে
মানুষ
মারার—মুসলিম কি হিন্দু
রে!
জাগো রে নাবিক, জাগো জনতা—ফিরিয়ে আনো মানবতা!
অপমানের আগুনে
আজ,
জাগছে
নতুন
প্রজন্ম,
রুখে
দাঁড়াও
তরুণ
সমাজ,
ভাঙো
ভণ্ড
ধর্ম-মর্ম!
মিথ্যে
কথাই
সত্য
সাজে,
লজ্জা
লাগে
বলতে
লাজে,
সিংহাসনে বসলো
যারা,
ভুললো
তাদের
আসল
কর্ম!
তরুণ সমাজ পথ হারাবে না, অন্যায়কে আর ছাড় দেবে না!
আউলা ঝাউলা
এই
দেশটাকে, ঠিক
করবে
কে
এসে?
মরছে
স্বাধীন মুক্ত
মনের,
আসল
মানুষ
এই
দেশে!
হতাশ
মনের
কান্না
থামাও,
বিপ্লবের এই
মশাল
জ্বালাও,
নতুন
ভোরের
রক্ত-নাবিক, জাগুক আবার
বঙ্গদেশে!
বিপ্লব দীর্ঘজীবী হোক, অন্যায়ের ভিত কাঁপিয়ে দাও!
লাল-সবুজের বাংলাদেশে, সাম্যের গান ফিরিয়ে নাও!
----------------------------------------------------------------
No comments:
Post a Comment