কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
**************************************
এসো হে,
এসো
হে
পথিক!
ধ্য!
দেখে
যাও
এক
নজর—
রাওনাট
গাঁয়ের
কাইত্তামারা বিল,
বিধাতার ধনুর্ধর!
প্রকৃতির একি
রুদ্র-রূপসী শান্ত-উথাল
খেলা,
এখানে
বসেছে
নিখিল
তৃষার
রূপের
মহামেলা!
বর্ষায় জাগে
সিন্ধু-কল্লোল, বিল থৈ
থৈ
জল,
দখিনা
বাতাস
আছড়ে
মারিছে
প্রবল
ঢেউয়ের
দল!
মেঘ-ডমরু বাজায় মাদল,
আকাশ
সুনীল
খাম,
বুকের
ওপরে
শাপলা-শালুক-পদ্মের ধুমধাম!
বকের পাখায়
ঝড়ের
চাবুক,
শালিকের কলতান,
ডাহুক-পানকৌড়ির ডুবো-খেলা জাগায়
সৃষ্টি-গান!
গাঙচিল
ওড়ে
মেঘের
কিনারে,
ডানা
ঝাপটায়
বায়ে,
ভোরের
কুয়াশা
ঘুম
ভাঙায়
ওই
ঘুমন্ত
এই
গাঁয়ে!
জলের সিন্ধুকে সিঙ্গারা-ফল,
কচুরিপানার জট,
কিশোর-কিশোরী সাঁতার কাটিয়া
ভাঙিছে
জলের
তট!
কেউ
ফেলে
জাল,
কেউবা ছুড়েছে ধারালো
বড়শি,
মাছ
শিকারের উল্লাসে মাতে
গাঁয়ের
দূরন্ত
পড়শী!
তৃণ-আহারে
গবাদিপশুরা মেটায়
পেটের
জ্বালা,
কৃষকের
তরে
এই
বিল
যেন
অমৃত-ঘট ঢালা!
গোধূলি-বেলায় রক্তিম আলো
জল
ছুঁয়ে
হয়
সোনা,
রাতের
আকাশে
চাঁদের
জোছনা
মায়াবী
জাল
বোনা!
পূর্ব-দক্ষিণে ফসলি
মাঠের
বিস্তীর্ণ আহ্বান,
চৈত্র-বৈশাখ খরায় রোপণ
বোরো-ইরি ফসলের ধান!
গ্রীষ্মের তাপে
জল
শুষে
নিলে,
জাগে
রে
মহাসাড়া—
মাছ
ধরিবার
উৎসবে
মাতে
আবাল-বৃদ্ধ-পাড়া!
গুভদিয়ার ওই
খালের
জোয়ারে
এ বিলের মিতালী,
নলী
বিল
এসে
মেলায়
সুরের
অনন্ত
গীতালী!
ঘাটকুড়ি ওই
বাজারের ঘাটে
কুন্দা-নৌকা ধায়,
বাণিজ্য-তরী
ভেসে
চলে
বিলের
বুক-ভরসা বায়ে!
দুধারে তাহার
বনের
প্রাচীর, ফলের
গাছের
সারি,
ছায়ার
আঁচলে
আগলে
রেখেছে
পল্লী-রূপের বাড়ী!
এই
বিলেরই
কুলে
খুদ
চাঁদপুরে কবির
বসতঘর,
শৈশব
আর
কৈশোর
কেটেছে
যেখানে
বাঁধনহারা, নিথর!
মোল্লা-সরকার-পলোয়ান বংশের বীর
জয়গান,
এই
বিল
ঘিরেই
জেগে
আছে
তাহাদের রক্তিম
সম্মান!
ধনী
আর
গরীব,
উচ্চ-নীচ, নাই কোনো
ব্যবধান—
কাইত্তামারা বিল
সাম্যের তরে
গায়
যে
মহা-গান!
এসো হে
মানব,
দেখে
যাও
এই
প্রকৃতির মহোৎসব,
রাওনাটের বুকে
অনন্তকাল জাগে
জীবনের
কলরব!
----------------------------------------------
No comments:
Post a Comment