Tuesday, February 19, 2019

প্রাণের পতাকা




                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মুমিন মুমিন গোলামের মতো কিংবা নবীজির
অনুগত উম্মতের মতো কোরআনের নূর
দিয়েছে জ্বলে অন্তর ধরায় ।

গোলাম তার স্পন্দিত প্রাণে ঢুকিয়েছে উজ্জ্বল
আলোর মতো প্রজ্জ্বলিত বাণী কখনো
ছাড়েনি প্রকাশ্যে শত্রুর প্ররচণায়
সত্যের দিশারী সে আল-কোরআন
পথ ভ্রষ্ট প্রাণে জেগেছে সদা মানব মুক্তির অভিলাসে ।

জাহেলী বাতিলের অবরুদ্ধ কপাট আর শয়তানের সজ্জিত
আগুনের চুল্লি ছেড়ে এখন সে মুক্তির জান্নাত
গোলামের ক্ষণিক সড়কে
মুক্তির চির ব্যবস্থাপনায়
এক অবিনশ্বর ফরমান আল- কোরআনের পাতায় পাতায়
জেগে আছে, জেগে আছে অবিরাম
এক মুক্তির বার্তা দিবালোকের মতো প্রতিধ্বনি হচ্ছে গোলামের প্রাণে প্রাণে
চৈতন্যের প্রতিটি স্তরে স্তরে—

অনেক গোমরাহী এখানো আছে, এটাই গোলামের পরাজয় !
আল-কোরআনকে ছেড়ে দিচ্ছে শয়তানের আজ্ঞাবহে
ওহে গোলাম ,কোরআনের পথই তোমার
মুক্তির পথ, প্রিয় নবীজির প্রাণের পতাকা ।
------------------------------------19-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


এই সব দুর্বল চেতা




                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
দুনিয়ার রূপ দেখে মানুষেরা ছুটেছে লোভ যেথা!
অবিনশ্বর ভুলে নিয়েছে নশ্বর, লুফেছে বাতিল যা-তা ।
হায় প্রাণ , এই সব দুর্ব্ল চেতা
সত্যকে ছেড়ে অসত্যকে করেছে নেতা

দিকে দিকে স্লাইকোন কি করবে ওরা,ঘূণিতে ঘোরে মাথা
হক-বাতিলের চিহ্ন নেই যে, নেই যে ঈমানের খাতা..
তুফানের বজ্র আঘাতে আঘাতে জেগেছিল যে মসজিদ.
আজ নড়ে গেছে, আজ নড়ে গেছে মুসল্লির সেই ভিত!
নিখিলের লোভ যেন তুলেছে লয়
স্পন্দিত প্রাণের ধর্মি্য় উপাসনালয়!

পোশাক আশাকে সে যেন এক পাক্কা তৌহীদ !
নেই গো নেই হকের স্পর্শ্ অন্তর- বাহ্যিক ।
আপন আপানকে মেরে না বুঝেই করে অন্ধকার
না বুঝেই করেছে মানুষ ওপার- ওপার হাহাকার ।
কোরআনের অরুন, ঘুচিবে অন্ধ,
জাগিবে অন্তর,রচিবে মুক্তির ছন্দ ।
ওহে কোরআন এসেছে নবীজির হয়ে খুলেছে বদ্ধ দ্বার!
তবে কিসের ভয় হে! কিসের ভয় হে!ওহে পরহেজগার!

হায় প্রাণ , এই সব দুর্ব্ল চেতা
অবিনশ্বর ছেড়ে নশ্বরকে করেছে নেতা ।
--------------------------------------26-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কেউ কি আছো?




                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রেম ! প্রেম! মানবের বুঝি জাগে না এ প্রাণ
প্রাণের স্পর্শেরা হয়ে গেছে আজ শ্মশান গোরস্থান!
অথচ কথা ছিল হবে আহত,
দেখবে যখন আত্তার ক্ষত,
দুষ্টেরা এবার অন্তরে জেগে ছুড়ছে অগ্নি বাণ..
পুড়ছে নিখিল, করছে সংঘাত গড়ছে ব্যাবধান
উধাও প্রেম, উধাও মানবতা উধাও মনুষ্যত্ব আজ
হয়েছে মানুষ জীবন্ত লাশ নেই কোন সরম লাজ ।
সম্মুখে স্বার্থেরা তাই হানাহানি
শয়তানে শয়তানে শুধু কানাকানি
অস্ত্র হাতে সত্যের দূর্গে কেউ যেন যেতে নারাজ!
কে ধরবে হাল সম্মুখে রণে খোঁজে না কেউ আজ ।
হুজুগের কন্ঠে কণ্ঠে শুনি যত কোলাহল
সব গেল সব গেল বুঝিনা আপনের হালচাল ।
অসত্যেরা গর্জেছে আজ দৃঢ় মনোবল..
প্রাণে প্রাণে উড়ে না আর সেই বিধাতার পাল..
কেমন যেন ছদ্মবেশী মুখোশধারী শ্রেষ্ঠের পরিচয়..
ওরাই নাকি মহারতি- মহাজ্ঞানী –মহাজন
ভয় ! ভয়! এ প্রাণে বড় ভয় !
চৌদিকে হচ্ছে শুধু হচ্ছে বিজয় কেতনের অবক্ষয়
কেউ কি আছো? ধরবে হাল করবে দুষ্টের পরাজয়!
আমি আছি এগিয়ে চল নির্ভ্য় ।
হৃদয়ে হৃদয়ে হও যোগ্য, কে করবে প্রেম ভঙ্গ ?
হে প্রাণ জেগে উঠ জেগে উঠ এ সোনার বঙ্গ ।
-----------------------------------26-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*******************