Tuesday, February 19, 2019

আমার প্রিয় স্যার




                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আমার প্রিয় স্যার জনাব গিয়াস ঊদ্দিন..
সে ছিল এক আলোর দিশারী
রাওনাট আদর্শ্ উচ্চবিদ্যা নিকেতন ।

শুনেছি আর নেই এই ক্ষণিক ভুবন..
হে প্রভূ উপহার দিও তাকে বিজয় কেতন
ক্ষমা করে দিও তার ভুল ত্রুটি হে মহান
দু’হাত তুলে গাই তার চির জয়গান..
স্যারের শিক্ষা আজও অবিনশ্বর অম্লান
ওগো প্রভূ করিও তাকে বেহেস্ত দান

ভাল থেকো ভাল থেকো হে প্রিয় স্যার
আল্লাহর রহমত যেন হয় সহায় ঐপার ।
পারব না পারব না ভুলতে তোমায়..
তোমার শিক্ষা আজও আমায় পথ দেখায় ।

তুমি আমার প্রিয় স্যার জনাব গিয়াস ঊদ্দিন
তুমি আছো, তুমি থাকবে এ হৃদয়ে বহুদিন ।
এ নিখিলের আলো বাতাস খুঁজবে তোমায়.
তবু ভাল থেকো ঐপার খুলেছি বুক আশায়

হে আল্লাহ ক্ষমা করে দিও স্যারকে..
অনেক ভাল লোক ছিল এ ভূলোকে ।
-------------------------- 24-11-2018, উৎসর্গ্ঃ প্রিয় স্যার জনাব গিয়াস উদ্দিন, রাওনাট আদর্শ্ উচ্চ বিদ্যানিকেতন।,রাওনা,কাপাসিয়া,গাজীপুর।



সে তুমি আসনি




                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে তোমার আসার কথা সে তুমি আসনি
প্রহর গুনতে গুনতে
ক্ষতবিক্ষত হয়েছি রক্তপাতে
গভীর রজনি ঘুম ভেঙ্গেছো নিঃসঙ্গ উৎপাতে
এই বাসরে তোমার আসার কথা আসনি ।

এক অপেক্ষার প্রহরে শুনেছি তোমার পদধ্বনি  হৃদয়ের বাঁকে বাঁকে
কই তোমাকে তো আসতে দেখেনি  বেলুনের ঝাঁকে ঝাঁকে
তুমি তো শপথ করেছিলে..
মঞ্চে গাইবে হৃদয়ের দ্বার খুলে
মঞ্চ তৈরী
শুধু দেখিনা তোমাকে সানাইয়ের মত্ত নাচে
এখনো কি রাঙা শাড়ীতে সাজনি ?
যে তোমার আসার কথা সে তুমি আসনি!

ঝড় উঠতে উঠতে হৃদয়ে যেন প্রচন্ড রক্ত ক্ষরণ
স্পন্দনের সফেন যেন উতালা কোন মৃত্যু যান
শূন্যতা আজ বিস্তৃত হচ্ছে চৌদিক অবিরাম…
একি তোমাকে ভালবাসার পরিনাম !

অথচ একদিন তুমিই উল্লাসে দিয়েছিলে করতালি…
পেয়েছে গেছো পেয়েছে গেছো
এক প্রেমিকের সন্ধান পেয়েগেছো প্রহরবিহীন
আজ কি এমন হল হে প্রেমিকা ?

তুমি নেই তুমি আছো, তুমি কেবলই প্রেয়ষনী
যে তোমার আসার কথা সে তুমি আসনি !
-------------------------- 24-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।







অগ্রপতি বুঝতো যদি




                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা,
অগ্রপতি বুঝতো যদি অনুসারীর হৃদয়
ক্ষতবিক্ষত কতোখানি,
ফিরে আসতো ফিরে আসতো দল বল
ছদ্মবেশী হত না সে আপন স্বার্থ্ টানি ।

দিকপাল আর মহারতিরা বুঝতো যদি
অনুসারীর কষ্ট কতোখানি-কতোদুর,
গেয়ে যেত গেয়ে যেত নিলোর্ভ্ কন্ঠ বেজে..
এই লাল-সবুজের প্রিয় সুর ।

রঙ পাল্টানো রঙ ধনুরা বুঝতো কখনো যদি
লক্ষ শহীদের রক্তাক্ত দাগ,
পারত না তবে পারত না বিদ্রোহীদের সাথে..
গড়তে এমন ঐক্যের বাগ !

আজ তারা ঘৃণিত বুঝতে পারে না তা-
কষ্ট, শুধু কষ্ট- সরল অনুসারীর কষ্ট যতো;
জননীর লাল-সবুজ অপমান করেছে যে
সে নহে গো সে নহে গো দিপালী তোমার
স্বার্থ্ পরেরা রঙ পাল্টেছে বারবার!

অগ্রপতি বুঝতো যদি অনুসারীর হৃদয়
ক্ষতবিক্ষত কতোখানি,
------------------------------24-11-2018 ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।