Saturday, February 23, 2019

সময়টা ছিল বড় অসময়




                                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
অসময়ে তোমার নামটি লিখেছিলাম অবুঝ হৃদয়ে
খুব যত্ন করে লিখেছিলাম সেই অনুভূতির চিঠিটাকে
এক অধরা স্বপ্ন জয়ে পোষ্ট করেছিলাম, যত দেরীই হোক,
তুমি ফেরৎ খাম পাঠাবেই !!

কিন্তু তুমি সারা দেওনি আঁধারি টিনেজটাকে সম্মুখ রেখে
হয়তো বুঝতেও চাওনি অনুভূতির প্রতিপাদ্যকে
এতে নেই কোন অভিযোগ, নেই কোন বিচারের আর্জি.
হয়তো তুমিই সঠিক ছিলে..
শুধু আমিই অসময়ে তোমার নামটি লিখেছিলাম অবুঝ হৃদয়ে

হৃদয়ের গভীর থেকে অনেক গভীর থেকে লিখেছিলাম তোমার নাম
শুধু সময়টা ছিল বড় অসময় !
আজ যদি হতো !
তবে নিশ্চয়ই কোন অযুহাত দেখাতে পারতে না
কাছে এসে খুব কাছে এসে বলতে …
সেই কথাটাই বলতে যা আমি চেয়েছিলাম

সেই খড়াটা কেটে গেছে শুধু বৃষ্টিটা আসেনি
তবুও তো বর্ষাকাল !
এতোটুকু প্রাপ্তিটাইবা কম কিসের !
হয়তো একদিন সূর্যটাও নিভে যাবে.
তবুও তো হৃদয় গগণে জেগেছিলে
শুধু সময়টা ছিল বড় অসময় !
-----------------------------------------29-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



স্মতির কোলাহল




                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
খুব দুঃখ দিয়েছিলে তুমি
আবার হৃদয়ের সুপ্ত স্পর্শটাকে জাগ্রতও করেছিলে
তুলেছিলে প্রচন্ড ঝড়! প্রেমের ঝড়!

বাঁধ ভেঙ্গে খুব গভীরে এসেছিলে তুমি
আমাকে জানান দিয়েছিলে তুমি আছো, আমার ভিতরেই আছো
হৃদয়ের স্পন্দনে স্পন্দনে অনুভবের কণিকা হয়ে
তীব্র বেগে ছুটেছিলে শিরা-উপশিরায়..
আমাকে বুঝতে শিখিয়েছিল এক হৃদয়ের প্রত্যাশা
খুব যত্ন করে লিখেছিলে একটা চিঠি, প্রেমের চিঠি
আমাকে ভালবাস, খুব ভালবাস …
আজ সেইসব শুধুই স্মৃতির কোলাহল!

তবু সেইসব স্মৃতি যেন জাগে প্রত্যহ
এই হৃদয়ের স্পন্দনটা যতদিন রবে আমার
অনুভবের ভিতরে আঁচড়াবে
ব্যাদনার নিষ্ঠুর চিরুনি ।

আমাকে ভালবাস, খুব ভালবাস …
আজ সেইসব শুধুই স্মৃতির কোলাহল!

------------------------------28-11-2018 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।




নত হও ,নত হতে শেখো




                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
হে তারুণ্য, উদ্ধত হ’য়ো না, নত হও ,নত হতে শেখো,
তোমার উশৃঙ্খল তারুণ্য চেয়ে দেখ, কি যে সর্বনাশা
কি যে অন্ধকার ভবিষ্যৎ!

সুতরাং নত হও ওহে তারুণ্য করজোড় নিবেদন
আলো দাও আপানাকে আলো দাও আসুক না বাধা কিংবা ঝড়
পাল উড়াও আগামীর পাড় উড়াও সত্যের প্রতীকে
বলো; তুমিই প্রত্যাশা, তুমিই স্বপ্নের স্রষ্টা.
তুমিই জাতির ভরসা, মুক্তির অদম্য কান্ডারী ।
,
হে আমার প্রিয় তারুণ্য, দেখ, অন্তঃ চক্ষু খোলে দেখ সম্মুখ.
কেমন সুন্দর ভবিষ্যৎ নিভু নিভু খুব অভিমানে..
তোমার চৌদিকে ঘিরে আছে..
মদ জোয়া গাঁজা ইয়াবা ফেনসিডিল আরো কত কি!
তোমার হিংস্র গর্জনে নির্বাক জাতির কণ্ঠ স্বর..
আহত হয়ে গেছে সারা অঙ্গ, স্বপ্নের প্রদীপ যেন নিভে গেছে..

তোমার এই নিয়ন্ত্রনহীন আচরণ কিংবা চলাফেরা
আমাকে আহত করে খুব আহত করে
তোমার অকাল মৃত্যু দেখে..
সুতরাং উদ্ধত হ’য়ো না, নত হও ,নত হতে শেখো,
বলতে গেলে তুমিই আমার শক্তি, আমার প্রত্যাশা
তবে কেন ওহে তারুণ্য ?

নত হও, নত হ’তে শেখো;
তোমার সম্মুখে রয়েছে যে অসংখ্য স্বপ্নের অগণিত প্রত্যাশা
তুমি শৃঙ্খলের অনুগত দাস হয়ে চলো..
না বলো, না বলো উশৃঙ্খলকে না বলো ।
-------------------------------------------28-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।