Sunday, February 24, 2019

লাল-সবুজই আমার গর্ব্




                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এই  স্বাধীন দেশে দাঁড়িয়ে মনে হয়েছিল
আমি সমস্ত পরাধীনতাকে পদতলে রেখেছি
আজ দেখি এই সত্যের মাঝে যুক্তি মূর্ছা যায়
স্বাধীন পতাকা তলে পরাধীনতা এখনো গর্জে উঠে
সেই স্বাধীনতা এখনো আসেনি, আসেনি কোনদিন..
পরাধীনতার চিহ্নগুলো ধূসর হতে ডাকে
রক্তের প্রবাহে প্রবাহে কণিকাগুলো বিদ্রোহী শিরা উপশিরা দিয়ে
ভেসে বেড়ায়
সেইসব বিশ্বাস ঘাতকের পাড়ায় পাড়ায়..
এই স্বাধীনতা দিতে পারেনি এখনো কোন মুক্তির গান
বৈষম্যের পদতলে অধিকারগুলো ভুলণ্ঠিত হচ্ছে বার বার
ক্ষমতার বিষ্ফোরণে.
যুদ্ধে পাওয়া স্বাধীনতা ভেসে যায় অযুক্তিক তর্কে তর্কে
মঞ্চে মঞ্চে অসংখ্য বাক যোদ্ধা দেখি,
কিন্তু দেশ প্রেমিক যোদ্ধা খোঁজে পায়নি এখনো-
এই যে মুহূর্ত্,এই যে গবির্ত্ হওয়া – এর কোন অর্থ্ নেই
ক্ষমতার লোভ স্বাধীনতাকে করেছে অপমান-
অন্তর থেকে খসে পড়ছে ছদ্মবেশীদের দেশ প্রেম—
এই প্রেমিকারা কেড়ে নেয়, প্রকৃত প্রেমিকার গর্বিত ইজ্জত!
কারো যুক্তিই নিরপেক্ষ নয়
অসংখ্য যুক্তির ভীরে স্বাধীনতার সূর্য্ ডুবে গেছে পরাধীনতার শৃঙ্খলে!
আমি স্বাধীন পতাকা পেয়েছি, আমি অধিকার পায়নি, আমি এমনই একজন মানুষ
আমার চৌদিক ঘিরে আছে বৈষম্যের বেড়াজাল
সমস্ত পরাধীনতাকে পৃথিবীর পদতলে রেখে, আমি স্বাধীনতা চাই
আমি বৈষম্যের পরাজয় চাই
আমি প্রাপ্য অধিকার চাই
কোন অপশক্তিই পারবে না, এই চেতনাকে করতে খর্ব্
এই লাল-সবুজই আমার গর্ব্ ।
--------------------------------------10-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এই জীবনের শেষে




                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
একদিন এই জীবনের শেষে
হিসাবের ওই খাতাখানি খুলে যাবে সাক্ষীর বেশে
কি পূঁজি নিলি ওরে ?
সব তো জেগে উঠবে আপনাকে বিদ্রোহ করে
প্রাণের নিন্দ্রা ভেঙ্গে যেই দিন সমবেত হবি হাশরে-
সেই দিন ফয়সালা হবে প্রতিটি আমলনামা ধরে ধরে
জিজ্ঞাসিত হবি তুই কি ছিলি নতশিরে ?
তোর সেই দম্ভ অহংকার টুকরো হবে একটি একটি করে
এ এক কঠিন সময় তোর
পারবি কি হতে পার ?
তুই যে মরি মরি
অনেক হিসাবের পরে চলে যদি বিধাতার করুনা তরী;
ওই ডান দিকে তুই যাবি চলি
বাম হলেই আগুন দিবে জ্বালি !
বিচারের কাঠগড়ায়..
যা আছে হিসাবের খাতায়
তুই যে কঠিন পরীক্ষার পথে..
উত্তর কি আছে সাথে ?
শপথ নিয়ে বলরে তুই দুনিয়ার লোভ-লালসাকে বিদায়;
আপনার কর্ম্ আপনার বিরুদ্ধে স্বাক্ষী হবে আপনাকে কাঁদায়!
তোর ওই অনন্ত মাঝে আপন হবে না কেউ কোনকালে,
তোকেই তোর দিতে হবে জবাব কর্মের খাতা খুলে খুলে..
একদিন এই জীবনের শেষে
হিসাবের ওই খাতাখানি খুলে যাবে সাক্ষীর বেশে!!
------------------------------------10-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


আজ তুমি অপরাধী




                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এই ক্ষণিক ভুবনে
আমি দেখেছি, গভীরভাবে দেখেছি স্পন্দিত  হৃদয় বাতায়নে.
যে তুমি,
এত অবৈধ অর্থ্ বৈভবের মালিক হয়েছো পৃথিবীর আলোতে
সে তো তোমার কাছে এসেছে না না অবিচার নীতিহীন অত্যাচার হতে
তুমি ভুলে গেছো,বৈধ পন্থাকে ভুলে গেছো-
অবৈধ অর্থের মোহে সত্যকে পর করেছো
অন্তরে গেয়েছো ,শুধু গেয়েছো দুর্নীতির সংগীত-
তুমি বুঝনি, বুঝার চেষ্টাও করনি ওই বিধাতার ইঙ্গিত।
আজ দেখ,
স্ত্রী সন্তান বাড়ী গাড়ী তোমাকে ভুলে যায় বারে বারে
নশ্বর বিদায় ক্ষণে আসে না কাজে ওই দুর পরপারে
কি করবে এখন?
তোমার ইতিহাস তো হয়ে গেছে লেখা!
ওই বিচার প্রান্তরে,ওই বিধাতার সম্মুখে অসংখ্য পাপের ভীড়ে তুমি একা! শুধু একা !
পৃথিবীর অন্যায় অবিচার ঘুষ অত্যাচার তোমাকে,
বিচার দিবসে পুড়ে পুড়ে নিবে চির অগ্নির দিকে
ওহে দেখ,
 পৃথিবীর অবৈধ অর্থ্ বৈভব আজ বিচারিক এজলাসে..
কই?
তোমার সেই ঘুষ, কই সেই দম্ভ অহংকার, কউ সেই ক্ষমতার বাহাদুরী!
আজ তো কেউ নেই পাশে !
তবে কার জন্য এত ঘুষ খেয়েছো! এত জুলম করেছো! ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছো ?
সেই চেয়ারের ক্ষমতায় কত রূপে রূপে-
কেড়ে নিয়েছো দুর্বলের অধিকার চুপে চুপে
আজ দেখ প্রকাশ্যে এসে
তোমার বিরুদ্ধে বিচারিক এজলাসে—
আর কতো হলে  তুমি ক্ষান্ত হবে- ওহে ঘোষখুর?
ওই শুন, ওই শুন
যাদের জন্য করেছো চুরি তারাও বলে চোর ।
যুগ যুগ ধরে দুর্ণীতিবাজ ঘোষখুর ঘৃণিত ইহ পর গগণে
তাই আজ তুমি অপরাধী ন্যায় বিচারের অঙ্গনে ।
-------------------------------------10-01-2019 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।