Wednesday, February 27, 2019

ঠিক যেন জন্মান্ধ তখন




                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মহৎ প্রাণেরা লুকিয়ে থাকে বাহ্যিকের অন্তড়ালে
মানুষ বুঝে না
সে খোঁজে নিভৃত কিংবা
প্রচারহীন নিখিলের গগণ
মেঘের আড়ালে আড়ালে
সূর্যের আলোটাকে ছুঁড়ে
কখনো দেখে না আপনার আকাশ
স্বচ্ছ জলে কিংবা খরস্রোতা ঝর্ণা ধারায়
দেখে না নিজের চেহারা
ওরা চলে, আপনার গতি পথে শত বাধা ডিঙ্গিয়ে
কোন আবর্জনা, অন্তঃকরনে লাগেনা
মহৎ প্রাণেরা লুকিয়ে থাকে বাহ্যিকের অন্তড়ালে
কোন লোভ লালসার কাছে গিয়ে
বারবার হয়নি কাঙাল
যেমন পুস্পে থাকে সুগন্ধের ঠিকানা
তেমনিই ওদের পাঁপড়িগুলো মেলে ডানা ।
অসম্ভব ত্যাগকে পুঁজি করে জীবনের পাল তুলে
অথবা সে ছুটে চলে অপরের দুঃখ বেদনাতে
মহৎ প্রাণেরা লুকিয়ে থাকে বাহ্যিকের অন্তড়ালে
ঠিক যেন জন্মান্ধ তখন!
------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


এই তোর ভাগ্যলিপি




                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
 যেখানে চোখ মেলবি, তোর মনে হবে, অন্য গ্রহে আছিস
এই তোর ভাগ্যলিপি।
কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, রাস্তাঘাট
অপূর্ব্ বিন্যাসে ছড়ানো
পাহাড় পর্ব্ত, সমতল ভূমি, নদী নালার থৈ থৈ জলরাশি
মনোরম বাড়ীগুলো নিদ্রার গভীর থেকে অতন্ত্র প্রহরীর মত
গ্রাম -গঞ্জ ,শহর- বন্দর বুকে
ব্যস্ত মানুষের কোলাহল !
এই তোর ভাগ্যলিপি।
কেউ ফিরে দেখবে না, কেউ কথা বলবে না, শুধু চলবেই চলবে..
অবিরত চলবে আপনার গান গেয়ে
তবু যারা বলবে,ওরা নেহায়েত বঞ্চিত জনতা কিংবা
কোন স্বার্থের অভিলাসে
ওরা মানুষ কিংবা বাংলাদেশি নামে মাত্র,
সেই রক্তক্ষয়ী সংগ্রাম, লক্ষ শহীদের পতাকা বড় বেশী মলিন
ওরা মুক্তিযুদ্ধ বুঝেনা, ওরা স্বাধীনতার মূল্য দিতে জানে না
এখানে সেখানে পরাজিত শক্তিকে
উপহার দিয়ে থাকে
এই তোর ভাগ্যলিপি।
যাদের জন্য আজ এই স্বাধীনতা, আজ এই বাংলাদেশ..
যত্র তত্র অপমান করে চলি কোন অশুভের চক্রান্তে ।
যেখানে যাবি তোর মনে হবে, এইমাত্র কোন দোসরের নোঙ্গরে
তোর তরী ভীড়েছে…
মাঝিরা মর্ম্ বুঝেনা, স্বাধীনতার মর্যাদা বুঝে না, বাংলাদেশকে চিনেনা
দেশ প্রেমের দুয়ার খুলে না !
এই তোর ভাগ্যলিপি।
হৃদয় খুলে কেউ ছদ্মবেশী প্রেমিকের রহস্য দেখে না ।
-----------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




হুজুগের বাঙ্গালী




                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হুজুগের উপর দৌড়ে দৌড়ে
হুজুগের উপর দৌড়ে দৌড়ে
সত্যকে মেরে মিথ্যেরা ফের ফিরে গেল বিবেকহীনের কাঠগড়ায় ।
প্রাণের ভিতরে তার ছোট্র একটা বিদ্রোহ ছিল
কে জানে হুজুগেরা খুব সুখী কি না ।

বাঙ্গালীরা হুজুগে দৌড়ে দৌড়ে
বাঙ্গালীরা হুজুগে দৌড়ে দৌড়ে
আসলের অন্তরালে করেছে নকলের উম্মাদনা
প্রাণে তখনও তার হুজুগের বিদ্রোহ ছিল;
মায়ের আঁচলে ছিল লাল-সবুজ আঁকা ছবি
কে জানে হুজুগেরা দেখেছিল কি না ।

গীবতের পতাকা উড়ে উড়ে
গীবতের পতাকা উড়ে উড়ে
কেউ কি কখনও মুক্তি কিংবা আপনার সাফল্যের ঠিকানা পেয়ে যায় ?
ভাবতেই খুব বেশী অবাক লাগে
এ এক বিষ্ময়কর জাতি !
হুজুগের বাঙ্গালী ।
----------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।