Saturday, February 23, 2019

তবু অপমান করো না



                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
কে বলে তোমরা অন্ধকার ? শিক্ষা তোমাদের সন্মান,
অরাজক এই দেহের স্পন্দনে হে মানুষের অপমান।

তোমাদের আছে কি প্রকৃত শিক্ষা ?
অন্তরের ভিতরে যে অশুরের দীক্ষা!
শিক্ষাও যে দেয় না সাড়া প্রাণের গহিনে
কেমন শিক্ষা তোমাদের এই জ্ঞানে !

ওহে শিক্ষিত- জ্ঞানীজন- মহারতি, কেন এতো নিষ্ঠুর অতি!
কোন বিদ্বেষে কেড়ে নিলে এক উদিতের জ্যোতি
কে বলে তোমরা জাতির দিশারী-
এক অপমানে অকালে হেরে দিলে কিশোরী

পদ পদমর্যাদাকে লুণ্ঠিন করিয়া..
কারনে-অকারনে গর্জিছো চেয়ারে বসিয়া
সার্টিফিকেট নিয়েছো ভুড়ি ভুড়ি..
পারনি হইতে শিক্ষিত অন্ধকার ছাড়ি।
তবু অপমান করো না হৃদয় ভাঙ্গিয়া হে

সন্তানেরা জাতির উদিত রবি,অপমান চাই না আর !
অপমান যে বড় অসহ্যের, আত্ম হত্যার দিবাকর।
পিতা-মাতার পরে যে তোমার সিংহাসন
কথা ভুলে কিভাবে হও তুমি পাষাণ ?

ব্যর্থতার অংশীদার যে তুমিও হে জ্ঞানী
সফলতার অংশীদার যে তুমিও হে গুনি।
সবাই বলে তুমি সন্তানের ছায়া তল-
তবু অপমান করো না হৃদয় ভাঙ্গিয়া হে
-------------------------------------------6-12-2018


বদলাতে হবে পথ



                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
মাঝি মাল্লারা অন্ধকার, ওহে তরীর যাত্রীরা সবধান!
ছদ্মবেশী সৈনিকেরা রণে রণে করিছে অভিযান
নীতি - নৈতিকতার বঞ্চিত বুকে পুঞ্জিত ঝড়
মুক্তির পথ লুণ্ঠিছে সদা আপনাকে করে পর !

সত্যেরা আজ জ্বলিছে পুড়িয়া, বুঝে না এই প্রাণ
মাঝি মাল্লারা উঠিছে জাগিয়া দেখিয়া নির্বাচন !
ওরা প্রহরী না দস্যু ! বুঝে না বঙ্গের এই জনগন
মরিতেছে, ঠকিতেছে তবু নাহি খুলে জ্ঞান!

মেধা শুন্য,লোভী কান্ডারী তুলিছে বজ্র আওয়াজ
বিষাক্ত শূলেরা ঝটলা বাঁধিছে ক্ষমতার সুরে আজ
ওরা কি দিবে এনে মুক্তির পথ এই বঙ্গে !
ওই দেখ, ওই বিদ্রোহীরা মিলিছে একই সঙ্গে ।

জাগিতে হবে চক্ষু মেলিয়া যাত্রীর হুশিয়ার !
নহে গো ওরা আপন তোমার বঞ্চিত নশ্বর ।
আসিছে সময় উঠিছে দাবী বদলাতে হবে পথ,
গড়িতে হবে তোমাকে এবার জাতির ভবিষ্যৎ ।
-------------------------------5-12-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



এক স্বার্থের জন্য আসে




                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তবু ওরা হয়নি ক্ষান্ত দীর্ঘ্ লোভ লালসার শিয়রে
যেখানে নৈতিকতা নিঃশব্দে ঝরে পড়ে
পেশী শক্তি কিংবা অর্থের দাবানলে
আজ পুড়ে গেছে  সমস্ত ন্যায় নীতি আদর্শের ইতি কথা
চৌদিকেকিছু  ছদ্মবেশী জ্ঞানী গুনি মহারতিদের ঝটলা
অথচ এদেরকেই মনে প্রাণে ভেবেছি জাতির আইকন!

খুব ঘৃণা হয়, দুঃখে নিভে আসে বিবেকের তারনাগুলো
কল্পনার সীমানা ভেঙ্গে গেছে, নেই কোন শান্তনার প্রবাহ
জাতির আইকনদের এই অবস্থা দেখে দেখে
লজ্জায় শীর নত হয়ে আসে
যখন শুনি আইকনেরা ঋণ খেলাপী, বিচারিক কাঠগড়ায়
ফৌউজদারী অপরাধী !
যুদ্ধের রণে অযোগ্য সৈনিক..

ওরা আসে বার বার আসে জনতার সম্মুখে আসে..
এক স্বার্থের জন্য আসে মুখোশ পড়ে আসে
অথচ জনতা!
হুজুগের উত্তালে ভুলে যায় সেই আইকনদের প্রকৃত পরিচয়..
এ দায় তো তোমাকেও নিতে হবে ওহে অনুসারী ।
 একটু ভেবে দেখো-
ওরা চায় শুধু চায় আপন স্বার্থের সিন্ধু চায়..
নীতি নৈতিকতা এখানে পথ হারায়, পথ হারায়
আর জনতা সব হারায় !

ওরা আসে বার বার আসে জনতার সম্মুখে আসে..
এক স্বার্থের জন্য আসে মুখোশ পড়ে আসে
------------------------------------4-12-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।