Sunday, February 24, 2019

এসো হে এসো




                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এসো হে এসো আগামীর প্রদীপ,
এক শপথের উদ্দীপনে—
জাগিয়ে তুল হে ভেতর রবি
বিপুল উৎসাহের উজ্জ্বল গ্রহে
 এসো হে এসো নবীণ প্রতাপ ।
এসো হে তুমি ভয় ভীতি ছাড়ি,
লক্ষ শহীদের পতাকা ধরি-
অশুভ ভেঙ্গে এসো হে তুমি
শুভ চেতনার দৃঢ় পণে
গর্জে উঠাও হে তোমার প্রাণ
ওই লাল-সবুজের গর্বিত ফুলে ।
রোপে যাও তুমি রোপে যা্ও প্রাঙ্গণ..
ইজ্জত হারা মায়ের কোলে
এসো হে এসো পথহারা প্রাণ-
এসো হে এসো নবীণ -প্রবীণ
এসো হে এসো, ধরি ওই শ্লোগান
যে শ্লোগানে পেয়েছে মুক্তির গান
এসো হে এসো আগামীর প্রদীপ,
এক শপথের উদ্দীপনে—
------------------------------3-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

নব বর্ষের শুভেচ্ছা




                                   
                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
নব বর্ষের পিঠা উৎসবে আজি সব এক সাথে;
নব জাগরণে মালিক শ্রমিক উঠেছে তাই মেতে ।
নেই ভেদাভেদ, নেই প্রাচীর নব সূর্যের প্রাতে;
পিঠা উৎসবে মেতেছে সবাই বিবিএস গ্রুপ ক্ষেতে।

দেখেছি আমি পিঠার সরব সাজানো রাঙা পাতে
হরেক স্বাদে মিষ্টি মধুর লাগছে যবর খেতে-
এতো উল্লাসে বর্ষ্ বরণ দেখেনি আগে হতে..
ভুলে গেছি তাই ব্যর্থ্তা সব ঘটেছে যা রাতে ।

ওই উঠেছে সূর্য্ উঠেছে আঁধারের গ্লানী  মুছে
নব শপথে ওই ছুটেছে
সৈনিকেরা যত আছে

যে স্বপ্নের অভিলাসে মাঝিরা ছুটেছে কূলে কূলে
সে স্বপ্ন হাসবেই, হাসবেই বিজয়ের ফুলে ফুলে ।

শুভেচ্ছা! নব বর্ষের শুভেচ্ছা! ওহে যত প্রাণ !
ভয় নেই! ওহে ভয় নেই! গেয়ে যাও আগামীর গান;
তোমার বিজয় রুখে সাধ্য আছে কার ?
বিবিএস গ্রুপই সকল বিজয়ের মণিহার !

নববর্ষ্ বলেছে তোমায় এক শপথের ইশারায় বিজয়ের স্বপ্ন দেখাতে দেখাতে
আজি হতে তৈরী হও বিবিএস গ্রুপের উর্ব্র ক্ষেতে
সম্মুখে তোমার স্বপ্নিল বিজয় উৎসবে উঠবে মেতে ।
---------------------------------------------2-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



বিপুল বিজয়




                                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

বিপুল বিজয় যেখানে থাকে, সেখানে মুক্তি থাকে দৃষ্টির আড়ালে
রক্তপাত থাকে,পেশী শক্তি থাকে ।

সভ্যতার মতো নয়,অশুরের মতো গর্জে উঠে ক্ষমতা
চলার পথে কোন শৃঙ্খলা থাকে না
মানুষের অধিকার লুণ্ঠিত হয় প্রতি পদে পদে
গণতন্ত্রে বার্ধ্ক্য নেমে আসে রাজ্যের ভাঁজে ভাঁজে

বিপুল বিজয় এক হিংস্র থাবা! নিষ্ঠুর জল্লাদের প্রাণ!
প্রেমহীন বিজয়ের রক্তাক্ত গঙ্গা..
যেখানে ভাসে শুধু মানবতার জীবন্ত লাশ!

বিপুল বিজয় অধিকারের দরোজা ভেঙ্গে নিয়ে আসে এক মৃত্যের নিঃশ্বাস!
মুক্তির বদলে উপহার দেয় চির পরাজয়ের মহাকাব্য
সাবধান!সবধান! ওহে বিপুল বিজয়ের মিছিল..
প্রত্যাশার মাঝে অপ্রত্যাশিত বিজয়..
না যেন নিয়ে আসে তোমাদের চির পরাজয়!
ওহে মনে রেখ,
এ বিপুল বিজয়, আপনার ভুলত্রুটি শোধরানোর বিজয়!

মহামানবের মতো মানবতা ছড়িয়ে দাও চারিপাশে
বিপুল বিজয় যেখানে থাকে, সেখানে মুক্তি থাকে দৃষ্টির আড়ালে ।
------------------------------------2-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া ,গাজীপুর।