Sunday, February 24, 2019

পৃথিবীর যত মোহ




                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
পৃথিবীর যত মোহ এরা সব অনিষ্টের দল
যখনই জন্মেছে প্রাণে সত্যের পথটাকে করেছে অচল
জয় নাই, পরাজয় আছে,শুধু ঘৃণা আছে
ক্ষণিকের মোহ নিয়ে পৃথিবীর পৃষ্ঠে এরা নাচে
মুক্তি নাই, নাইকো স্বাধীনতা,
শয়তানের বন্ধু এরা কখনো জিতে নাইকো নিশ্চয়
যেদিন আঁকাশ ঢাকে কালো মেঘে
একূল-সেকূল হারায় স্রোতাবেগে
ওই সব অনিষ্টের দল
শয়তানের সম্বল
দিবসে পথ হারায়
পরাজয়ের কান্নায়
বুক ভেসে বুক ভেসে
মোহে মোহে যায় সর্বনাশে! সর্বনাশে!
পৃথিবীর যত মোহ এরা সব অনিষ্টের দল
যখনই জন্মেছে প্রাণে সত্যের পথটাকে করেছে অচল
------------------------------13-01-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আপন পৃথিবী নিজ জিম্মায়




                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আপন পৃথিবী নিজ জিম্মায় পড়িয়ে দিবে কাপন!
একাকী ওই কবরের মাঝে দেহটাকে করে গোপন
ওহে চিরদিনের লাগি চলে যাবে তুমি সবার অগোচরে
ওই আসছে তরী, ওই আসছে তরী অনন্ত নোঙ্গরে
যে ক্ষণিক প্রেম উড়ে পড়ে সিক্ত পলক আঁখি.
তোমার বিদায়ে  ভুলে যাবে- চিরতরেভুলে যাবে
যাদের গিয়েছো তুমি সংসারে রাখি!
এ প্রেমের স্পর্শ্ মুছে যাবে অন্ধকার নিবাসে থাকি থাকি
ওই কবরে ভিড়বে না কেউ, ভিড়বে না কেউ
সবাই দিবে ওগো ফাঁকি ।
অনেক সময় দিয়েগেছো এই পৃথিবীর কলরবে-
কখনো বুঝনি গোধূলী এসেগেছে সেই কবে !
ওহে প্রাণ পাবে নাকো রক্ষা তুমি, জানবে নাকো কেহ
কেমন আছো ! কোথায় আছো! কবরে তোমার দেহ !
জ্বলবে কি কবরের আলো? হে জ্বলবে তোমার !
এই প্রাণে রাখ যদি ঈমান আমল এক আল্লাহর ।
আপন পৃথিবী নিজ জিম্মায় পড়িয়ে দিবে কাপন!
একাকী ওই কবরের মাঝে দেহটাকে করে গোপন ।
-------------------------------13-01-2019,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।



তোমারই ঈমান, তোমারই আমল




                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে প্রাণ দিল পাড়ি নিথর দেহ ফেলে
ওই যে লাশ হয়ে ।
শেষ বিদায়ে কাতারে কাতারে কত প্রাণ এলে
কেউ না সঙ্গে গিয়ে!
মাটি চাপা কবরে একা একা ভয়ের বিষম বিষে
নিখিলের আলো যেন মূর্ছি পড়ে অন্ধকারে মিশে।
প্রিয়রা সবাই দলে দলে ছুটেছে, না পায় তারা দিশে,
কবর খুঁড়ে ধেয়ে
সব প্রেম ভুলে গেছে জানাজার নামাজে এসে
কাঁধে কাঁধে একাট্টা হয়ে
ছুটেছে সবাই দেহখানা নিয়ে কবরের অভিসারে-
চলেছে খাটিয়া বয়ে
সাদা কাপনের কাপড় মুড়িয়ে নিবিড় অন্ধকারে
বিদায়ের গান গেয়ে
ভুলে যাই ওহে ভুলে যাই আমিও তারও সাথী—
একদিন আমাকেও সে পথে ডাকবে মহাপতি
লাশের পাশে দাড়িয়েও বুঝেনি কো তার জ্যোতি
কিসে হবে মুক্তি ঔপার যেয়ে ওহে ক্ষণিকের প্রীতি?
ওহে প্রাণ যাও তরী বেয়ে
বিশ্বপিতার সুর তাল লয়ে-
এই তুফানে এই তিমিরে সঞ্চিত পূঁজিই আলো-
পূঁজি কি জ্বলবে তোমারই হয়ে ?
নহে নহে আপন তোমার কেউ এই নশ্বর ।
তোমারই ঈমান, তোমারই আমল চিনিবে অধিশ্বর ।
-----------------------------13-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।