Sunday, February 24, 2019

অনুভূতি নেই




                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা,
আজিকার প্রেম, উড়িতেছে ইথারের ডানায় ডানায়
অঙ্গ হতে অঙ্গ জুড়ে, প্রকাশ্যে কিংবা গোপন জায়গায়
অনুভূতি নেই স্পন্দনে স্পন্দনে
আছে কিছু আবেগী উত্তেজনা জনে জনে
প্রান্তিকে এসে বুক ভাসে ক্রন্দনে  ক্রন্দনে
দেখেছি প্রেমিক প্রেমিকা খোলা মেলা দলে দলে
হেলে দোলে অলি গলি লাজহীন চলে
ঐতিহ্য হতে আজিকার প্রেম যোজন যোজন দূরে
প্রেমের মর্যাদা নেই অন্তরে অন্তরে
আছে কিছু যৌবিক চাহিদা শরীরে শরীরে
অসংখ্য কামনাদের সাথে
ইন্টারনেটে দিনে- রাতে
হৃদয় পাখিটা কখন যে উড়ে গেছে চরম উত্তেজনার বাসরে
কূলহীন সাগরের অন্ধকারে
প্রেমের ঐতিহ্য মুছে গেছে লাজহীন পক্ষীদের গানে গানে
আজিকার প্রেম এক স্বীকৃতিহীন কবির কবিতা প্রাণে প্রাণে ।
অনুভূতি নেই স্পন্দনে স্পন্দনে
আছে কিছু আবেগী উত্তেজনা জনে জনে

---------------------------------14-01-2019 ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




তুমি সৎ হলে




                                  -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি সেই মুক্তিযোদ্ধা,আমাকে চেয়ে দেখ
আমি ফিরে এসেছি
আমার দেহ বুলেটের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত;
এক হাতে রাইফেল, আরেক হাতে মায়ের আঁচল-
লাল সবুজ পতাকা-
আমি ফিরে এসেছি
তোমাদের মাঝে ফিরে এসেছি, দৃঢ় শপথ নিয়ে ফিরে এসেছি
সোনার বাংলা গড়তে এসেছি, স্থপতির পথ ধরে এসেছি
আমি স্বপ্ন দেখাতে এসেছি
আমি খোঁজতে এসেছি অবহেলিত, বঞ্চিত জনতাকে লাইনে লাইনে
আমি বিজয়ের সুবাস ছড়াতে চাই প্রতিটি নিশ্বাসে নিশ্বাসে
আমি ফিরে দিতে চাই জনতার অধিকার
ক্ষমতার সিংহাসনে ফিরে দিতে চাই অবাদ গণতন্ত্র
আমি রুখে দিতে চাই স্বাধীনতা বিরোধীদের-
আমি অসাম্প্রাদায়িক চেতনাকে জাগাতে চাই বাঙ্গালীর প্রাণে প্রাণে
আমি সেই মুক্তিযোদ্ধা,আমাকে চেয়ে দেখ
আমি ফিরে এসেছি
আমার হাতে ন্যায় বিচারের মান দন্ড-
আমি নিরপেক্ষ বিচারক হতে চাই, আমি প্রজাতন্ত্রের মালিক হতে চাই
আমি স্বৈর শাসকের বিদ্রোহী হতে চাই
আমি দূর্নীতির অবসান চাই
আমি অপশাসকের মৃত্যুর জন্য দায়ী- আমি বিদ্রোহী-
আমি ফাঁসি মঞ্চের জল্লাদ !
আমি ছদ্মবেশীদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ করতে চাই-
আমি ভাঙ্গতে চাই দেশ দ্রোহীদের বলয়
আমি সেই মুক্তিযোদ্ধা,আমাকে চেয়ে দেখ
আমি ফিরে এসেছি
লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে
আমি নিয়ে এসেছি একটি স্বাধীন ভূমি,, লাল-সবুজের বাংলাদেশ ।
আমি আজ উচ্চ স্বরে বলবো সেই পরম মন্ত্র
দুর্ণীতি মুক্ত হলে পাবে সোনার দেশ
তুমি সৎ হলে বাঁচতে বাংলাদেশ। ।
---------------------------------------- ।13.01-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



     

     

একদিন পাবেই তুমি




                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

সতাতা এনে দিবে তোমাকে অমূল্য বিজয় উপহার
ওহে প্রাণ, একদিন পাবেই তুমি অমত্বের অধিকার-
লোভ তো নহে সুখ, ওহে সে নহে মুক্তি-
নহে শান্তি, নহে সে বিধাতার চুক্তি ।
ওহে জাগতিক লোভই তোমাকে দিবে হানা-
সেদিন হারবে তুমি হারবে
প্রতি পদে পদে গুনতে হবে অসাধ্য জরিমানা !
তোমার অঙ্গ তোমাকে করবে প্রতিবাদ—
সেদিন সাক্ষ্য দিবে না, তোমার পক্ষে সাক্ষ্য দিবে না
তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, অভয়ে রুখে দাঁড়াবে
অনন্তের পথে উপহার দিবে অগ্নি প্রাসাদ !
ওরে ভয় নাই, ওরে ভয় নাই, প্রাণ-
দিক হারা প্রাণে দিক এনে দাও
উঠাও সত্যের প্লাবন ।
এই ধরণীর লোভ-লালসা এক পরাজয়ের রাত্রি
ওই ছেড়ে দাও, ওই ছেড়ে দাও ওহে ক্ষণিক যাত্রী !
জেগে উঠাও প্রাণে চির মুক্তির দীপ্ত বাণী
সত্যের পথ ধর, সত্যকে চিন, তারে কর জানা জানি ।
সতাতা এনে দিবে তোমাকে অমূল্য বিজয় উপহার
ওহে প্রাণ, একদিন পাবেই তুমি অমত্বের অধিকার-
-----------------------------------13-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।