Wednesday, February 27, 2019

হে রে বিবেকহীন জ্ঞান


                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে রে বিবেকহীন জ্ঞান,প্রেমহীন নিথর মরা,
জাতির ধ্বংস বিষধর বোঝা, অভিশপ্ত প্রাণে
আজ জনতার মঞ্চে তোরা পড়েছিস ধরা
সুচতুর কু-দৃষ্টি তোদের নয়নে!
জনতা বুঝে গেছে  দুষ্ট বুদ্ধি শাণিত মহরা
আলোহীন রাত্রিদিন বসে আছিস গৃহকোণে
মিথ্যে বলে বলে ছুটেছিস এ বসুন্ধরা
প্রতারণা আর প্রতারণা তোদের অন্তঃ গগণে ।
যুগযুগান্তর ধরে অবহেলিত বঞ্চিত মানুষ
তারা নির্ভয়ে তোদের করেছে অবিশ্বাস
তোরা এক স্বার্থ্পর বেষ্টনি
জনতার বুকে এক জ্বলন্ত দীর্ঘশ্বাস !
ষোল কোটি প্রাণ লয়ে এ বাংলার মেলা
হে রে বিবেকহীন জ্ঞান, তোরা করছিস ছেলেখেলা।
----------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আবার ফুল ফুটবে




                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
উজ্জ্বল গরিমায় বাংলার নারী উপমা দুনিয়ায়।
যেখানে পোষাক রূপ লাবন্যের মাঝে নগ্নতা লাজ পায় ।
নারী নহে, আবরণ খুলে পথে ঘাটে বেসামাল,
রমণী, বোন, মা জাতি, অপরূপ মহিমার দিকপাল ।
নারী তাই সব গৌরবের এক জ্যোতিময় শিখা..
যুগে যুগে প্রাণ স্পন্দনে এই এক উজ্জ্বল শাখা ।
মা ফাতেমা সতির উপমা নারীদেরই মহারাণী,
এখন নারীরা ভুলে গেছে সেই সব গৌরবখানি ।
যে  মর্যাদা আরশে লেখা প্রতিটি সতি নারীর গায়
নারীর পদতলে বেহেস্ত, তার  সম কেবা আছে ?
আজ  সেই পথ ভুলে ছুটেছে অনলের কাছে !
কোন রহস্যে নারীরা আজ আপনার সম্মান হারায় !
ক্ষত বিক্ষত হচ্ছে অনৈতিক পশুদের থাবায় থাবায়..
অথচ শৌর্যে সাহসে এ রমনীরা ছিল নিখিলের বিষ্ময় !
সেই গোলাপ, জবা ,চামেলী সতিত্বকে করেছে নতি
ঐ দেখে মৌয়েরা শূলকে করেছে ধর্ষকের মহাপতি।
মৌসুমীরা কোন পথে জেগেছে ঐতিহ্যকে ভুলে ?
মঞ্চে মঞ্চে নৃত্য নাচে যৌবনের অবয়ব খুলে
সেই গৌরবের বাগানে আজ যেন বড় বেশী আঁধার..
আবার ফুল ফুটবে, যদি সূরভীরা মূল্য বুঝে আপনার ।
------------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।


শুধু আমাকে একবার




                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তোমাকে প্রাণের মধ্যে অস্তিত্ব মনে করলাম ।
আমাকে খোঁজছ? এক অদৃশ্য শিহরণ দিয়ে আমার
প্রাণের প্রহরী হয়েছো বুঝি ?
ওগো ও প্রেমিকা পাখি, আমি স্বপ্নে দেখি
ভেসে উঠে তোমার ছবি
তোমার রহস্যময়ী মুখখানি এখনো তো জাগে, শুধু জাগে লাবণ্য হাস্যে
তুমি, শুধু আমাকে একবার, হৃদয়ের আলিঙ্গনে ধরে
তোমার বুকের মধ্যে অনুভব করে নেবে ?
-----------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।