Wednesday, February 27, 2019

আঁধার পথ সব ধারে




                                  -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আড়ালে সূর্য্ হাসে একা, নাই ভরসা ।
হৃদয় আকাশে মেঘ,তব প্রেম আশা ।
নাই নাই চটে চটে
ছিল যা নাই  ঘাটে,
নদী জলে খরা
গ্রাম গঞ্জ পাড়া ।
গুজবে গুজবে আলো হলো কালো
ওই মরল প্রাণ, এখনি তোমরা চলো,
চারিদিকে ষড়  জাল করেছে খেলা
যেখানে কুট ছবি আঁকা
দেখনি কভূ সম্মুখ ফাঁকা
সারাবেলা, সারাবেলা--
রক্ত ঝরেছো ,চটেছো প্রাণ , শেষে একা ।
গুজবে কান পেতে ওই  ছুটেছো দৌড়ে
দেখনি ফিরে পশ্চাতে কারা নাটাই রেখেছে ধরে,
দেখে যেন মনে হয় গেয়েছে গান তোমার সুরে
আসলে কি তাই,না, বুঝবে কিছুদিন পরে
কি পেয়েছো! কি গিয়েছো হেরে
ওরা পার হতে চায়.
তোমার কাঁধে যদি পায়
ওগো, সুর মেলাও কোন আশায় ?
সেই স্বপ্ন আজ ঘোলাটে ধূঁয়াশায়
আঁধার পথ সব ধারে--
--------------------------------------------------রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।




এখন যৌবন যার বসন্ত দ্বারে


                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
         
      এখন যৌবন যার বসন্ত দ্বারে
       সে জাগরে জাগে যুদ্ধের ময়দানে
       কোরো না মানা তারে
       সে তুলবেই তুলবে, বিজয় পাল তুলবেই
       অন্যায় রুখবেই রুখবে, প্রতিবাদ করবেই করবে
       এই সংগীত আছে যার,
       সে গাইবেই গাইবে, সে নাচবেই নাচবে
       কোরো না মানা তারে

        জাগ, জাগ হে -যৌবন যার বসন্ত দ্বারে
       সে থামবে না কভূ দুর্বার মিছিলে ..
       ঘুষখোর দুর্নীতিবাজ করবেই দিশে হারা করবেই দিশে হারা
       এসো হে, এসো হে, প্রতিবাদ করে হে
       রাজ পথে এসো হে, আন্দোলন কর হে
       তোমার অধিকার ,আমার অধিকার
       বুঝে নাও , বুঝে নাও
       ফিরে  দাও, ফিরে দাও -জনতার অধিকার ।
             
      বিজয় যে তোর দ্বারে দ্বারে
      বাজারে বাজা প্রতিবাদীদের গান বাজা
      ঘুষখোর দুর্নীতিবাজ
      থাকবে না,থাকবে না আজ
      আন ধরে দেরে সাজা ।

      এখন যৌবন যার বসন্ত দ্বারে
      সাধ্য কার আছে  রুখে তোরে?
-------------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



টেষ্ট আজ নতুন এক অতিথি


                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

টেষ্ট আজ নতুন এক অতিথি
এলরে এল রোগীর দ্বারে।
আনন্দগান গায় রে তারা
আনন্দ গান গায় রে ।
অসহায় রোগীর নীরব কথা
অঙ্গে তাহার অসহ্য ব্যাথা
ধরে দেয় কত টেষ্ট তাহারে
অর্থের বাহারে বাহারে ।
অগ্নি যেন আজ রোগীর পানে
চারিদিকে সবাই জল্লাদী গানে
সেবার মঞ্চ বাজে বেসুর তালে
কেউ নেই সেই দেখার হালে
অসহায় রোগীদের বিপদ কালে ।
টেষ্ট আজ নতুন এক অতিথি
দুয়ারে দুয়ারে তাই চরম ভীতি !
টেষ্ট এসেছে লোভীর সুখে
দেখ রে চেয়ে রোগীর দুঃখে্,
টেষ্ট দেরে দে প্রয়োজন হলে
করিস না লোভ সেবার পালে ।
--------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।