Wednesday, February 27, 2019

প্রেরণা



                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এক সাফল্যের গল্প ছিল এইখানে,
ছোট ছোট অনুপ্রেরণাগুলি সাহস যোগাত রুগ্ন প্রাণে ।
জ্ঞান কলিদের তরঙ্গে তরঙ্গে সুপ্ত থাকা মনোবল,
এক  গল্প রচনাতে সাফল্য করত ঝলমল ঝলমল।
আজ সেই পথ হারায়াছে, এক আলোহীন বুকে
দিশেহারা পথিক কাঁদিয়া কাঁদিয়া আঁধারে মাথা টুকে।
স্বপ্নেরা এই স্বাধীন দেশে আঁচলহীন জননীর তরে,
সীমাহীন মুক্ত গগনে ছুটিছে তো ছুটিছে অন্ধ বিভোরে
কেউ নেই পথ চিনাবে তারে আপন ইচ্ছের অভিসারে
বাংলার এক ঝাঁক ভোরের পাখি উড়িছে আঁধার ঘরে।
কোটি কোটি প্রাণ হইল প্রেমহীন, হিংসের মাটি খুঁড়ি
কৃপণতা যেন  জাগিয়া ওঠিল পাষাণ হৃদয় ফুঁড়ি ।
দাও, প্রেরণা দাও, পথহীন পথিকের ভঙ্গুর হাত ধরি,
শহর গ্রামে  প্রেরণাহীন পথিক একাকী পথ দৌড়ি।
যদি প্রেরণা পেত আরো দৌড়ে যেত, সাফল্য পেত
আঁধার আচলে ওরাই তোমার আলোকিত সূর্য্ হত ।
কোথায় রয়েছো দরদী প্রাণ, কোথায় দিশারী পাল,
দাও, অনুপ্রেরণা দাও,হৃদয়ে ফেলনা পাষাণের জাল।
---------------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মিথ্যে অহংকার



                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কোথা হইতে ছিনিয়া আনিছো বেতনের উর্ধ্বে গিয়া
বাড়ী গাড়ী, অর্থ্ বিত্ত, দম্ভ অহংকার ,এইসব কি দিয়া ?
বেতন যা পাও তা দিয়া এইসব কি হবে ?
না, না মোটেও না এইসব নাহি পাবে !
বাড়ী সাজালে ,গাড়ী কিনিলে,গর্জিলে সব দিক,
বেতনে কেন দেখিনাক সেবা, বলিতে পার কি ঠিক ঠিক ?
ঘুষের টাকায় সাজালে তুমি আপন গৃহের রাণী,
কে আসিয়া শুনাইবে তোমায় ওপার কষ্টের বাণী !
ছেলে-মেয়ে- বৌ- আপন কেহ করিবে না প্রাণদান,
শেষ বিচারে ঘুষের টাকা পুড়িবে ওগো…
করিবে অপমান।
যাদের মোহে জাগিলে তুমি, ঘুষের গগণ গায়,
সেই গগণের চন্দ্র, তারা সেইদিন তুমি হারায় ।
শোন শোন হে লোভ লালসা ছাড় গো ঘুষের মায়া..
সেইদিন তুমি একাই যাইবে পাইবে না কারো ছায়া !
অবৈধ টাকায় কিনল রাণী অষ্ট অলংকার,
বাড়ী-গাড়ী ,অর্থ্ দম্ভ- মিথ্যে অহংকার ।
বেতন দিয়া যাও গো চলি আপন নিবাস গড়ি.
বাড়তি টাকা, ঘুষের টাকা, আজই দেও গো ছাড়ি।
-------------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মিথ্যে রাগ



                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
যুদ্ধের সমর গড়িয়াছে যেবা, আমি মৈত্রীর দিব ডাক,
হৃদয় খুলিয়া উড়িয়া বেড়াই যে করিয়াছে মিথ্যে রাগ ।

আমি খুঁজিয়াছি তারে আমারই প্রেমের মাঝে..
আঁকিয়াছি ছবি  ঐক্যের তুলিতে নব নব সাজে !
হিংসে হিংসে দিব না তাহারে হইতে বৈরাগী..
করুক না সে বদনাম তবু করিয়া নিব ভাগাভাগি।
হিংসে তার তরে জাগি ,তারে করিয়াছে হীনমন্য..
আপনার অজান্তেই
সে মিথ্যেকে শুধরাইয়া সত্যকে করিয়াছে ধন্য ।
সমালোচনার পশ্চাতে যেবা, আমি তারে করিতে চাই সম্মান
সে না বুঝিয়া, আপনার ভুলে আপনাকে করিয়াছে অপমান ।

চায়নি তবু দিয়াগেছে আমায় শক্তির যোগান,
আজ আমি দিব তারে পবিত্র প্রেম আর প্রাণ ।
বিরহের মাঝেও তারে আমি শুনাই হৃদয়ের গান..
খুঁজিয়া বেড়াই যুদ্ধ রণে, যে কিনা মোর বিজয় নিশান !

উত্তাল সমুদ্রে যেবা ভাঙ্গিয়াছে সেতু, আমি তারে দিব তরী,
পার হইব অথৈ জলে যুগল বন্ধনে হাত ধরি ।
যে উদ্দ্যেশে সে আমার বদনাম রটে…
প্রেরণা ভাবিয়া তারে পর করিনা মোটে।
সমালোচক হতে কত কি যে পাই, ভুলকে শুধরাইয়া নেই..
ধন্য আমি ,ধন্য ওগো, সে যে মোর বিজয়ের ঠাঁই ।


হিংসের রাজ্য গড়িয়াছে যেবা, আমি সাম্যের  দিব ডাক,
হৃদয় খুলিয়া উড়িয়া বেড়াই যে করিয়াছে মিথ্যে রাগ ।
-------------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।