Wednesday, February 27, 2019

আইসিইউ




                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অতোটা নিবিড় পরিচর্যার প্রয়োজন নেই,
কিছুটা সততা কিছুটা মানবিক মূল্যবোধও চাই ।
এতোটা টানাটানি এতো যত্নের প্রয়োজন নেই
নিষ্ঠুর বানিজ্য অবহেলা চাই প্রত্যাখান ।

আইসিইউ এখন এক ভয়ঙ্কর প্রতারণায় প্রতারণায় !
এক চরম দুর্ভূগে দুঃখী মানুষেরা মৃত্যু বেলায়
সেবকেরা আজ নির্দ্য় নিষ্ঠুর জল্লাদী ভুমিকায়
মৃত তব জীবন্ত বলে আইসিইউ টাকা কামায় !
অতোটা সেবার প্রয়োজন নেই !

অবিশ্বাস আর ঘৃণা নিয়ে আইসিইউর ইতি কথা
এই নিষ্ঠুর অমানবিক সেবকেরা বুঝেনা দুঃখীদের ব্যথা ।
প্রয়োজন নেই, এ সেবার প্রয়োজন নেই
ফিরে দাও, ফিরে দাও, নিথর লাশ ফিরে দাও…
সে মারা গেছে, বহু আগেই মারা গেছে !

এ বাণিজ্যের কারখানা আর কতোদিন ?
দুঃখীরা দহনে দহনে মৃত্যুর কূপে
অথচ সেবকেরা মিথ্যে অভিনয়ে, অভিনয়ে
প্রতারণার ফাঁদ পেতেছে আইসিইউ লয়ে ।

অতোটা নিবিড় পরিচর্যার প্রয়োজন নেই
সেবকের স্পর্শে চাই র্নিমহ প্রাণ
প্রতারণার প্রয়োজন নেই, আইসিইউর প্রয়োজন নেই

কিছুটা সেবা, কিছুটা সততা চাই
আইসিইউ চাই, মানবের উপকারে চাই
চাই চাই প্রাণের সজিবতায় চাই,
হে সেবক, হে সেবিকা তোমরা আছো কি ভাই ?
--------------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর






যোদ্ধা তুমি ভাইরে




                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

যোদ্ধা তুমি ভাইরে 
পারবে না কেউ রাখতে তোমায় ধরে ।
হারবে কিনা জিতবে তুমি হিসাব সবই মিছে,
রুখতে হবে বুক উচিয়ে শত্রু যত আছে,
দেখবে ওগো,
তোমার ভয়ে পালায়ে যাবে দৌড়ে ।
যোদ্ধা তুমি ভাইরে 
প্রত্যয়ী প্রাণে চালায়ে যাও অস্র তোমার ওরে
পাবে নিশান হাসবে সকল খুলবে বিজয় দ্বার,
হারবে ওগো ছিন্ন হবে ওদের বাসনার,
তোমার তরী নায্য দাবী হবেই এবার পার
দাবিয়ে বেড়াও বীর দর্পে দেশ দেশান্তর
যোদ্ধা তুমি ভাইরে 
মুক্তি সে যে নয়তো তোমার দুর গগণ পানে
ন্যায়ের সুর  সত্য নিষ্ঠা বাজুক তোমার গানে ।
সকাল সাঁঝে জেগে উঠ জাতির আহবানে
গর্জে উঠ বীর সেনানী প্রতিবাদের স্বরে ।
 যোদ্ধা তুমি ভাইরে 
 আজই চল যুদ্ধ রণে বুক উঁচিয়ে ভাইরে
দেখবে ওগো রবে না আর দুষ্ট কোন পাখি,
যেতে হবে অনেক দুর এখনো পথ বাকী,
চারিদিকে আজ হিংসে মানব হিংস্র বাজ আঁখি
তুমিই পার শিকারী হতে দিবা নিশী ভোরে
যোদ্ধা তুমি ভাইরে 
বীরের প্রাণকে রেখো নাকো অন্ধ বদ্ধ ঘরে..
বীর্য্ তোমার ছড়ায়ে দাও তুমুল অগ্রাসনে
বিজয় বিজয় স্বাধীন নিশান উড়াও সবখানে ।

আসবে নাকো যুদ্ধ রণে জাতির আহবানে ?
যোদ্ধা তুমি ভাইরে 
--------------------------------------------- রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

স্বাগতম! স্বাগতম! হে বৈশাখ




                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্বাগতম! স্বাগতম! হে বৈশাখ..
জেগে উঠ, জেগে উঠ, নব বিজয়ের সন্ধানে ।
মুছে ফেল, মুছে ফেল, অতীত ব্যর্থ্তা যত টানে।

কোন সে রূপ হেরি বিবিএস গ্রুপের মাঝে !
দুয়ার খুলেছে দেখ, জেগেছে নিবিড় সাজে ।
বিবিএস গগণে আজ বৈশাখের বজ্র বাজে
ওরা করে না ভয়, এক দীপ্ত শপথের রাজে !

এক স্বপ্নের শপথে দূর সুদূরের পানে
বিবিএস ফুলেরা দলে দলে ফুটেছে নব নব ঘ্রাণে
ওরা করে না ভয়, ঘূর্ণি তুফান ঝড়ে
চৈতালীর তাপদাহ তারে
পারেনি কো দিতে হেরে ।

কোন বাঁধাই নহে কোন মহাদ্রিতলে
বিবিএস সূর্যেরা জানে, জাগবেই দলে দলে..
নব উদ্যেমে জাগো হে বৈশাখ, জাগো হে বৈশাখ
তোমার এ ছোঁয়া  , তোমার এ প্রেম
নব যুদ্ধের বিজয়ী পোশাক ।


স্বাগতম! স্বাগতম! হে বৈশাখ..
মুছে দাও, মুছে দাও, চৈতালীর ব্যর্থ্ গ্লাণী
পরাজয় রবে নাকো, এই হউক জানাজানি।
বিবিএস ছুটেছে  ওই বিজয়ের সন্ধানে
আয় তোরা আয় ,থাকি সবে বন্ধনে ।
!!শুভ বাংলা নববর্ষ্! শুভ বাংলা নববর্ষ্ !!
------------------------------------------------ রাওনাট,কাপাসিয়া, গাজীপুর।