Wednesday, February 27, 2019

কথা বলো না



                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অর্থ্, এখানে , বিষয়
ক্ষমতা তাই গরম, ত্যাজি ।

ভদ্রতায় সম্মানে ঢুকেছে ভয়
কথা বলো না, অর্থের শক্তি কতটুকু জানি, কতটুকুইবা বুঝি ।
-----------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

শেষ প্রান্তে দাঁড়িয়ে তুমি



                             - কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
সকল অহংকার হল প্রায় অবসিত..
গোধূলী ‍কালের একান্ত নিভৃতে
সব স্মৃতি ভেসে উঠে অজান্তে, অজান্তে
সেই সব শুধু-
এক অহংকারী সামাজ্রের করুণ পরিনতি
ছন্দহীন জীবনের নিষ্ঠুর কাব্য
অনৈতিকভাবে তুমি রচিলে- হে কবি !
যবনিকার প্রাকাল্লে..
আজ সব শুন্য, কেউ নেই অনন্ত পথে..
শুধুই পরাজয়- শুধুই ঘৃনা, নেই মুক্তির ঠিকানা
দম্ভ, অহংকারে আজ যতো পরাজিত প্রাণ
শেষ প্রান্তে দাঁড়িয়ে তুমি - হে কবি!
এ নশ্বরের এঁকেছো কি মুক্তির ছবি ?
---------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এর চেয়ে বেশী কে জানে ?



                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তুমুল প্রতিযোগীতায় সব মনুষ্যত্ব হেরে যাচ্ছে
এখনই শুধরাতে হবে কান্ডারী কোথায় ?
প্রাণে জাগাতে হবে প্রেম, তা কোথায় ?
মানুষ সৎ চরিত্রে  শ্রেষ্ঠ হতেও জানে
এই প্রেম, ভালবাসা এর চেয়ে বেশী কে জানে ?
----------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।