Wednesday, February 27, 2019

এক অমীমাংসিত যুদ্ধ




                                    -কবিমোঃ আমিনুল এহছান মোল্লা।
অমীমাংসিত যুদ্ধের গর্জ্ন শুনি
অনেক রহস্যের সুর
অনেক আশ্চার্য্ রূপে তারে দেখি
এই জগৎ সংসার ।

তার প্রেমের রহস্যময় ঘাঁটিতে
অগণিত বৈচিত্রের খেলা
কণ্ঠ পাল্টানো এক সুর তার
আচমকা ঝড় তোলা !

আবোল তাবোল সুর গানের
বিচ্ছেদের তাল লয় ভেসে
আপন আপন ছন্দের সংগীতে
এক পরাজয় দেখে অবশেষে ।

যুগ যুগ ধরে তবু ভালবাসে..
এক রহস্য ঘেরা নেশা
কিন্তু আপোষহীন তারা, অপনার ধ্বংসে আপনে
হবে কি পূরণ কভূ আশা ?

শুধু জিতবার সাধ আছে তার
অধরা ইগুর রং সারা গায়
বড় সম্মানে মাথা উঁচু করে রাখি
সে  এসব বুঝতে নাহি চায় ।

এক অমীমাংসিত যুদ্ধের রহস্যময় খেলা.
কত দিন চালাবে, কত দিন করবে হেলা ফেলা ?
------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






তুমি মানুষ , আমি মানুষ




                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মানুষে মানুষে আছে কি তফাৎ?
একই রক্ত প্রবাহমান
কত সুন্দর তোমার গড়নি
আল্লাহ করেছে গো দান ।

শরীরে শক্তি বল
কত রঙের দল
হরেক ভাষার গান
সকলি স্রষ্টার মেহেরবান ।

ভাল মন্দ, আলো,আঁধার ও প্রাণ
মানুষ মানুষেরে বুঝে নাকো আপন
তবু আল্লাহ ভুলে নাকো প্রিয়া
রহমত করে গো দান ।

মানুষ মানুষেরে না যেন ভুলি
ঐক্যের বন্ধনে যেন সতত  চলি
মানুষে মানুষে আছে কি তফাৎ?
একই রক্ত প্রবাহমান ।


কত কালো তুমি, কত সাদা তুমি..
কভু কি প্রেমের চেয়ে দামী ?
কে ধনী, কে গরীব নহে হিসাব কষ !
তুমি মানুষ , আমি মানুষ, শুধু ভালবাস।
--------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


করবে না আর হেলা



                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ভয় পেয়ো না ভয় পেয়ো না
আসছে খোকা তেড়ে
এইবার ওদের যেতে হবে
ন্যায় বিচারের ঘাটে
দোসর নয়,বিদ্রোহী নয়
জিতবে সোনার বাংলা
এবার খোকা পণ করেছে
করবে না আর হেলা ।
থাকবে খোকা লাল-সবুজে
দেশ প্রেমিক হয়ে ।
------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।