Sunday, March 3, 2019

মুখে মুখে ভালবাসা।




                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ছল চাতুরীর কুটিল জালে, মানুষগুলি আজি
ন্যায় নিষ্ঠা উধাও হলো মুক্তির পথ খোঁজি ।

ছদ্মবেশী এগিয়ে এসে মিষ্টি কথা ছুঁড়ে,
সরল মনা মানুষগুলি না বুঝে তাই দৌড়ে !

আর কি দিবি? ছল চাতুরী গুম হত্যা প্রাণ,
মুখে মুখে ভালবাসা  জাতীয় সংগীত গান ।
------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
https://banglarkobita.com/user

সেই কবিতা কোটি কোটি প্রাণে



                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ঐখানে যে ছিল কবি, যে
কবিতার মধ্যে মুক্তি যুদ্ধের সমাচার ।
তার যে বজ্র কণ্ঠ, সেটা
যেমন উচ্চারণ  তেমনি ঘটা ।
অমর কবিতা পড়তে পড়তে
কবি উত্তাল সমুদ্রের বাঁকে
মুক্তির স্বপ্নে গর্জে ওঠে.
স্বাধীনতার ধ্বনি বাজে ঠোটে..
সেটাই প্রথম ঘোষনা কারো
সে বলল, দামাল ছেলেরা অস্র ধরো
শত্রুরা নতশির হবেই তোমাদের কাছে
আমরা যোদ্ধা, আমাদের শক্তি আছে
বজ্র কন্ঠে কবি ক্ষেপে ক্ষেপে.
আবৃতি করল—
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম ,স্বাধীনতার সংগ্রাম
আর কি মুক্তিযোদ্ধারা ঝিমিয়ে থাকে ?
অনেক রক্তদানে এ স্বাধীন পতাকা এঁকে !
সেই কবিতা কোটি কোটি প্রাণে
বাজিছে ,বাজিবে অমত্বের গানে
যে পরাধীন গগনে জাগিছে মুক্তির শশী
সেই স্বাধীনতাকে আমি অনেক ভালবাসি।
----------------------------------------- রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।


বিচারক চায় না


                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হ ভাই হ রে, বিচার বুদ্ধি নাই রে,
সবলেরা কেন কেউ হক কথা কয় না ?
নীতি আছে কিতাবে আলো নাই অন্তরে
অত্যচার গজিয়ে বিচারক চায় না ।
                    --------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।