Tuesday, February 19, 2019

আজ তুলে নিলাম




                                  -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক বীরের পরাজয় দেখে
গভীরে- অনেক গভীরে তীব্র কস্ট লেগে যায়
যে পরাজয় থেকে কেউ কখনো আর ফিরে আসে না
কেউ চলে গিয়ে কিছু হারায়
মৌলিক যোদ্ধা যখন বিদ্রোহীদের সঙ্গ নেয় সব কিছু হারায়

তবু যায়, স্বার্থ্পর তো যায়ই,
আর চির শত্রুর মঞ্চে উঠে হাতে হাত ধরে,
যে যুদ্ধের জন্য উপাদি পায় -তাও সে কাঁদায়! তাও সে কাঁদায়!

এক বীরের পরাজয় দেখে
আজ বড় লজ্জা লাগে, মাথা নীচু হয়ে আসে
প্রচন্ড ঘৃণা জাগে
ধিক ধিক তাকে ধিক..
আসলে সে দেশ প্রেমিকের অপমান !

যে যুদ্ধের জন্য তুমি আজ এত বড়, এত সম্মানের
এত উপাদির অলংকার !
এত সব কি তাহলে মিথ্যে ?
কোন অভিলাসে এ মূল্যবোধ পাল্টে গেছে তুমুল?
এ খেতাব কি ছিল ভুল,
নাকি তুমি এক ক্ষমতার মোহে নষ্ট ফুল ?

এক বীরের পরাজয় দেখে
ভেতরে ভেতরে রক্ত ক্ষরণ শুরু হয় তীব্র রক্ত ক্ষরণ..
আর কত মিথ্যে বলে বলে জাতিকে বিভ্রান্ত করবে- হে উপাদির সম্রাট.
আজ তুমি অনেক বদলে গেছো…
যে উপাদির জন্য শর্তহীন শ্রদ্ধা জানাতাম তোমাকে.
আজ তুলে নিলাম, আজ তুলে নিলাম
ধিক ধিক তোমাকে ধিক ওহে ছদ্মবেশী দেশ প্রেমিক ।
-----------------------------------22-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





ওরা এখন ক্ষমতার যাযাবর




                                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এই যে চৌদিকে হু হু ঝড়, এর চেয়ে ঢের
পিঞ্জরের ভিতর ..

এ ‍বুকে শুধু বিদ্রোহের দাবানল, মঞ্চে মঞ্চে শুধু ফুল শয্যা
কত প্রেমালাপ
অলি গলি এক অন্ধকার নিষিদ্ধ পল্লী..
যেখানে শুধু সিদ্ধহীন সঙ্গম আর টানা হ্যাঁচড়া
হিংস্র দানবের লাজহীন প্রণয় উৎসব

চৌদিকে সুযোগ সন্ধানীরা কেমন যেন নগ্ন ডানা মেলে উড়ছে
এক নীড় হতে আরেক নীড়..
ওরা ভুলে গেছে নৈতিকতার নূন্যতম স্পর্শগুলো..
ক্ষণিক কামনায় মিলেছে ওরা এক ঘৃণ্য খেলায়..
অপকর্মের অভিশাপে আর জাগে না আর জাগে না
পূর্ব্ দিগন্তে জাগে না মুক্তির রবি !!

এ বঙ্গ ভূমি জানে, ওদের পরিচয় জানে ওরা কত ছদ্মবেশী
মহা জ্ঞানী মহারতি..
লালসার চিলেরা ওদের বিবেক চোখ নিয়ে গেছে..
ওরা কেবলই অন্ধকার! জাতির অভিশপ্ত অগ্নি
ওরা এখন ক্ষমতার যাযাবর !

এই যে চৌদিকে হু হু ঝড়, এর চেয়ে ঢের
পিঞ্জরের ভিতর..

-----------------------------------------22-11-2018,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।


তোমাকে বলেছিলাম




                                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমাকে বলেছিলাম,সে দিনটা খুব দূরে নয়
আবার তুমি ফিরে আসবে ।

ফিরে আসবে হৃদয়ের এক তরঙ্গিত উচ্ছাসের আহ্ববানে
শত দম্ভ অহংকারের দূর্গ্ পেরিয়ে,
এক সাম্যের ক্যানভাসে গর্জে উঠবে প্রভাত দুপুরে
এক প্রেমের কবিতা নিয়ে-
তোমাকে বলেছিলাম, আবার তুমি ফিরে আসবে..

আমি তোমাকে বলেছিলাম, এই দম্ভ অহংকার কিছু নয়,
এ এক দুষ্টের উম্মাদনায় রচিত পরাজয়ের মহাকাব্য মাত্র
বার বার বলেছিলাম, তোমাকে বলেছিলাম
তুমি ফিরে আসবে, তুমি ফিরে আসবে
সেই ভুলে যাওয়া অবহেলিত নোঙ্গরে—
আজ যখন এলে
 স্রোতের বাঁক বদলে গেছে অনেক বদলে গেছে..
আজ শুধু স্মৃতি, শুধু স্মৃতি.
তুমি নেই কোথাও তুমি নেই…


তোমাকে বলেছিলাম,সে দিনটা খুব দূরে নয়
আবার তুমি ফিরে আসবে ।
ওই দেখ সেই শুন্য স্থানে অন্য কেউ মাথা রেখে..
এক প্রেমের পাল তুলে চলেছে হৃদয়ের কবিতা লেখতে লেখতে..
আজ আমি হ্যাপি!
আর তুমি ?
তোমাকে বলেছিলাম, আবার তুমি ফিরে আসবে…
----------------------------------------22-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।