Tuesday, February 19, 2019

ভালবাসার স্পন্দিত প্রবাহে




                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
হঠাৎ জেগে আবার ডুবে গেল
প্রেমের এক সূর্য্দয়;
ক্ষেপে –উঠা এক জ্বলন্ত ঊনুনের মতো
হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে
স্পর্শে স্পর্শে  প্রাণের সীমানায় ঢুকে আছে
খুব গভীর ঢুকে আছে এক ব্যাদনার সম্ভার ।

এক অনুভবের ছাত্র আমি,
হৃদয় থেকে হৃদয়ে খোঁজে বেড়াই ভালবাসার পাঠশালা
তোমার দিকে
শুধু তোমার দিকে নজর বেশী খুব বেশী..
যেখানে শুধু তুমি প্রেমের এক সূর্য্দয়;
তুমি জেগে উঠ জেগে উঠ যুগযুগান্তরের সঙ্গিনী হয়ে
বাহ্যিক অন্তরের স্ফুলিঙ্গ যেন তুমি
হৃদয়ে আকড়ে থাকা এক স্বপ্নের মহা রাণী!
ভালবাসার স্পন্দিত প্রবাহে দেখলাম শুধু দেখলাম
তোমাকে-

আর দেখলাম প্রতিটি রক্ত কণিকায় ভেসে আসা
তোমার জলরাশি!
অনেক বিরহ ব্যাদনার অরণ্য, পাহাড়, সমুদ্র পেরিয়ে
তোমাকে ভালবেসেছি এক সূর্যদয়ের অভিলাসে
ওহে জাগবে কি আবার ভালবেসে ?

ভালবাসার স্পন্দিত প্রবাহে দেখলাম শুধু দেখলাম
তোমাকে-
---------------------------------25-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তোমাকেই উপহার দিলাম




                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
হে মৃদু হাসি প্রিয়ার মুখের
না বুঝার আগেই ডাক উঠে প্রেমের
স্পন্দিত ঢেউয়ে পিঞ্জর লাগে কতো ব্যাথা
তরঙ্গে তরঙ্গে ভেসে আসে শিরহিত পাতা,

শুনো হে প্রিয়া তুমি এক অবরুদ্ধের
এক সুপ্ত হৃদয়ের গর্জিত তুফান,চির স্বপ্নের উৎসব
অনুভবের উচ্ছাসে প্রানবন্ত তলব !
কিংবা অসহ্য ব্যাদনা কোটি কোটি রক্ত কণিকার!

ক্ষতবিক্ষত প্রাণের উদিত সূর্যের কিরণ মেলা
তোমাকে বলতে চাই, তোমাকে বলতে চাই
এ হৃদয়ের স্পন্দিত রক্তের হোলিখেলা,
জেগে উঠ ঘুম ভেঙ্গে জেগে উঠ ওহে অবহেলা
দেখ দেখ প্রাণ খুলে দেখ এ প্রাণের চঞ্চলতা

বসন্ত এসেছে প্রাণে !তবে কেন ঝরা জীর্ণ্ পাতা.
জাগাও হে জাগাও হে সুপ্ত হৃদয়ের খাতা..
নতুন উৎসবে রচে যাও প্রেমের কবিতা…
এক সন্ধির মহাকাব্য
দু’জন দু’জনাকে ভালবাসি
কেউ নেই সেথা!
তুমি কি আসবে? জিঞ্জাসা উদ্দাম;
এ হৃদয় যে তোমাকেই উপহার দিলাম ।
----------------------------------25-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



ওহে মুসাফির শোন




                                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে ক্ষণিক প্রাণ শোন,
ওই অন্ধকার কবরে জন্য নিয়েছো কি আলো কোন?
সময় যে শেষ হয়ে যাচ্ছে তোমার এই সুন্দর ভবে,
ওই এসে যাবে ডাক এসে যাবে কি পরিনাম হবে !
দেখেছো কি একটু ভেবে ওহে ক্ষণিক প্রাণ ?
তোমার আলোই কবরে জ্বলবে- ওহে মেহমান
শুনেছি ঔখানের আযাব  নাকি খুব ভয়ঙ্কর!
যদি না পার আলো হতে হবে কি দুর অন্ধকার?
ওহে মুমিন, ওহে মুসলমান, ওহে ঈমানদার..
রক্ষা কর, রক্ষা কর হে তোমার দেওয়া অঙ্গিকার
এ পৃথিবী নহে গো তোমার চির নিবাস ওহে প্রাণ
দিতে হবে ছেড়ে যেতে হবে চলে আসবে যখন ফরমান
ক্ষণিকের লোভ লালসা মায়া মমতা নহে গো তোমার
এত দম্ভ অহংকার কিসের ?
পর পর সবই পর….
ঠিকানা তোমার ওই কবর ওই কবর !
ওই অন্ধকার গুহা যে বড় বেশী অসহ্য গাথা,
পাবে কি মুক্তি ওহে ক্ষণিকের বোন- ভ্রাতা ?
হও নতশির হও গোলাম ওই বিধাতার..
ওহে ক্ষণিক প্রাণ ওহে ঈমানদার ।
ওহে মুসাফির শোন,
ওই অন্ধকার কবরে জন্য নিয়েছো কি আলো কোন?
------------------------------------25-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।