Wednesday, February 27, 2019

সেই প্রাণ আর নেই




                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।

এখানে হৃদয় খুলে না,  ভালবাসে না কেউ, এক গাঢ়
অন্ধকার রাত্রিদিন, রক্তহীন দেহ প্রাণ
মানুষের বেদনা মানুষেরা বুঝে না কেউ, চায় না কেউ
দুঃখীদের ভাগিদার হতে । এক জটিল সমীকরণে মানুষের
মানবতা ! এক জমকালো পোশাকে মানুষেরা উম্মুক্ত শরীরে
কত না নিলর্জ্ !হিংসে- প্রতিহিংসের ঘর বাঁধে সবাই
চেনে না কেউ প্রেমের প্রাণ; এখানে মন বড় কৃপণ,
প্রেমের সেই আবেদন, হৃদয়ে ঝড় তুলে না,-
এখানে মানুষেরা  বড় বেশী স্বার্থ্পর !

যে প্রাণে প্রেম চাষাবাদ করা যায়, আজ মরুভূমি জেগে ওঠেছে
সেখানে । প্রেমিক প্রেমিকারা জানে না কেউ-
কি রঙে সেজেছে তার প্রাণ ?
কেউ সুখী নয় ; দুয়ারে বিরহের কপাট..
প্রাণে প্রাণে আজ এঁটেছে খিল
প্রেমকে দিয়েছে সরায়,নেই সেই প্রাণ আর নেই
এখানে প্রেম বড় কৃপণ, বড় বেশী স্বার্থ্পর !
------------------------------------------------- রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।


হয়তো লেখা হত




                                                                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ওহে দেখতো দেখতো
ঐ কবিতার চরনে কবি কি লিখে গেল ?
ভারী চাপা স্বভাবের ছিল কবি টা ।
বলতে চায়, জানাতে চায়, প্রতিদিন ,প্রতি মুহূর্তে
ঘাড় গুজে, হাঁটু ভেঙ্গে আবার ফিরেও আসে
প্রেম ভালবাসা, হাজার স্বপ্নের প্রদীপ জ্বালিয়ে,  হৃদয় কাব্যে
কি সব লিখে চলে দিনরাত !
দেখতো কি লিখে গেল কবি কাব্যের পাতায় ?
শুধু লেখা ছিল -আমি তোমাকে…
তার ভিতরে কি
আজও এক
অসমাপ্ত কবিতা
এক রহস্যে ঘেরা পান্ডুলিপি
হাজার প্রশ্নের মহা কাব্য..
হয়তো লেখা হত- আমি তোমাকে ভালবাসি ।
---------------------------------------------------- রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।



অসমাপ্ত কবিতা




                                -    কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কবিতার যা হবার তাই হয়, কবিতা হয় না শেষ
কোন অসমাপ্ত কবিতা-
এক অমৃতের উৎসবে,কবির কবিতা হাসে না..
প্রেমিকার মতো যথার্থ্ আলিঙ্গনে আকড়ে থাকেনা  কবিতা
হয় না সে আবেদনময়ী
মানুষের যা হবার তাই হয়, মানুষ হয় না
কোনো উদ্ভিন্ন মানুষ-
সম্পূর্ণ আলোকপ্রাপ্ত, অন্তরে বাইরে দ্যুতিময়।
সবুজ বৃক্ষের মতো যথার্থ হৃদয়বান হয় না মানুষ
হয় না সে উন্মুক্ত উদার;
মানুষের যা হবার তাই হয় তার বেশি হয় না সে
আলোকিত প্রবুদ্ধ মানুষ,
হয় না আয়ত্ত তার সব বিদ্যা, সামান্যই হয় শেখা
মানবপ্রেমের পাঠ-
বরং হিংসা আর সহিংসতা চর্চায়ই যায় তার অর্ধেক জীবন
আরো বিশ কিছুকাল যায় ধনুর্বিদ্যা শিখে;
এরপর যেটুকু সময় বাকি থাকে কাটে
অনুশোচনায়, মনস্তাপে
মানুসের যা হবার তাই হয় তার বেশি হয় না যে
পরিপূর্ণ বিশুদ্ধ মানুষ।
-------------------------------1-1-2017,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর