Wednesday, February 27, 2019

সে চলে যাবেই, সে চলে যাবেই !




                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

মৃত্যু কাউকে মুক্তি দেয়নি,
বাঁচার আশা নিয়ে বার বার
চেষ্টা করেছে। ছুটে গেছে বহুদূর
খুঁজেছে কত পথ ক্ষণিকের বাঁকে বাঁকে
তবুও প্রাণের আকুতি শুনেনি
নিঃশ্বাসে নিঃশ্বাসে কত নির্ম্ম নির্দ্শনা
দিয়েগেছে ; নিখিলের প্রেম
সব হেরে গেছে যমদুতের নিষ্ঠুর অগ্রাসনে

এই যে প্রাণ, এই যে প্রেম,
এই যে সুস্থসবল দেহ প্রাণ
আসা যাওয়ার এক মৃত্যুর মিছিলে.
কোন আকুতি, কোন ফরিয়াদই
কবুল হয়নি নিয়তির কাছে

বিধাতা আয়ূ যেটুকু দিয়েছে,
ঠিক সময়ে তার সব কেড়ে নিয়েছে
এক মুহূর্ত্ও অপেক্ষা করেনি- হে প্রাণ !
এ ক্ষণিক সময় ! কখন যে ফুরিয়ে যায়
কেউ তা জানে না । শোকের আগুনে
পুড়িয়ে পুড়িয়ে,
সে চলে যাবেই, সে চলে যাবেই !
----------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





সেই অবিনশ্বর গানে




                                  -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
নশ্বর, তুমি নশ্বর, তাই
                  অবিনশ্বর গানে
উতলা হও গো উতলা হও গো, তোমার
যা কিছু প্রেম সীমা প্রাণে আর
খুলে দাও এ হৃদয়, অবিনশ্বর
                   বসুধার সন্ধানে
ভুল নাকো, তোমার নেই অধিকার
                   এ নশ্বর টানে ।
নশ্বর, তুমি নশ্বর, তাই
                   অবিনশ্বর গানে
তাই নশ্বর দিয়েই অবিনশ্বর জাগাও
তোমার মুক্তি যদি কিছু পেতে চাও
অবিনশ্বর চিন, অবিনশ্বর চিন, যা হয়নি চেনা
                    হবে সর্ব্নাশা, হবে সর্বনাশা
যদিনা নশ্বর গানে ভুলে যাও অবিনশ্বর
                   ভালবাস তারে ভালবাস
নশ্বর, তুমি নশ্বর, তাই
                  অবিনশ্বর গানে
গেয়ে যাও, গেয়ে গাও অবিনশ্বর আশা,
পরপারে পাবে তোমার বিধাতার ভালবাসা
নশ্বরের প্রেম আর ভালবাসা
সব মুক্তি কেড়ে নিবে অবিনশ্বর দিনে
এখনই মুছে দাও এই নশ্বর প্রেম
                    সেই অবিনশ্বর গানে ।
------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

রহস্যময় এই হৃদপিন্ড !




                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

এক  অভিমানী দারুন রহস্যময় এই হৃদপিন্ড !
কখন কোন সে  রূপে জেগে ওঠে আপনার দন্ডে
আজও সে  বুঝেনি , আজও সে  বুঝেনি
যেন এক বোবা রমনীর আলিঙ্গনে জগৎকাল..
আচমকা থমকে গেছে তার প্রেমের স্পন্দন !
আজ নিথর ভঙ্গিমা তার
ভালবাসাহীন দেহতরী  লাশের অবয়বে
এক অনন্ত দরিয়ায়  
পঁচে গলে খায় আপনার রক্ত, আপনার দেহ  প্রেম প্রীতি ভালবাসা..
যেন সে আর প্রেমিকের প্রেমিকা নয়
নিখিলের নামী দামী কেউ নয়
কিংবা রাজা বাদশা, ধনি ফকির কেউ নয়
এক অভিমানী দারুন রহস্যময় এই হৃদপিন্ড !
কখন যে জাগে, কখন যে উধাও হয়
এ দেহ তো বুঝে না.. এ নিখিল তো  বুঝে না
তাকালেই মনে হয় বিরান কারবালা
দেহের উম্মাদনা ,ক্ষণিক লোভ আজ পরাজিত এক প্রাণ !
এলোমেলো পরিচর্যাহীন রহস্যময় এই হৃদপিন্ড
অজান্তেই ফাঁকি দেয়…
সে কখনো তোকে শুনে না, তোকে বুঝে না
রহস্যময় এই হৃদপিন্ড তবে কি..
মানুষের কাছে প্রেম চেয়েছিল ?
চেয়েছিল কিছু পরিচর্যা কিংবা আরো কিছু বেশী।
--------------------------- রাওনাট, কাপাসিয়া,গাজীপুর ।