Saturday, February 23, 2019

ডিগবাজি




                                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এতো সহজেই ডিগবাজি খাও কেন!
জানি না তোমার রক্তে কি আছে মেশা-

তোমার প্রেমের চিঠিতে কলঙ্কের কালি মেখে
আপন স্বার্থে অনিদ্রা থাকো তুমি,
এ কোন আদর্শের বলিদানে রঞ্জিত করেছো হাত ?
আসলে তুমি কোন পরিচয়ে ?

সহজেই তুমি ডিগবাজি খাও, সহজে ভুল ন্যায়নীতি সব-
আসলেই তুমি মীরজাফরের পোষিত সাপ !
যেন ওই সিংহাসনের আগাম গন্ধ পেয়ে
বিষাক্ত ছোবল মেরেছো বেদ্রোহীর পাশাপাশি

সহজে যদিও ডিগাবাজি দেও
সহজে আসবে না কাছে,
হৃদয়ে হৃদয়ে বাঁধা দেওয়া আছে..
ছদ্মবেশী তুমি যতোবার টানো রঙ বদলে বদলে.
কোটি প্রাণেরা চিনে গেছে
তেমাদের আসল পরিচয় !

তুমি দূরে যাও- হে ডিগবাজিবাজ
তোমার গায়ে তুমি দেখে নাও কোটি কোটি প্রাণের ছিঃ ছিঃ
লাল-সবুজের পতাকা কলঙ্কিত করেছো বেদনার বেনোজলে..

এতো সহজেই ডিগবাজি খাও কেন!
-----------------------------------28-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ভালবাসার নেপথ্যে




                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ভালবাসার নেপথ্যে এই পৃথিবীতে
হৃদয়ের স্পর্শেরা ছুটছে স্বার্থের বহরে
সত্যিকার প্রেম বিপন্ন এক ক্ষয়িষ্ণু খোঁয়াড়ে
উম্মুখ ছদ্মবেশীরা কেড়ে নিতে,
প্রচন্ড বিরহের আঘাতে আঘাতে !

ঘাতকেরা অস্থি মজ্জার কোষে কোষে
নিঃশব্দে আঘাত হানছে অহেতুক সংঘাতে
আলোরা নিভে যাচ্ছে স্নায়ুতে স্নায়ুতে;
অনুভবের শিরহণ গেছে খসে
নিষিদ্ধ প্রণয়ের মিত্ররা উল্লাসে ।

প্রেমের গগণে গোধূলীর আলো
ওই যেন রাত্রির অশনি সংকেত
ভালবাসার নেপথ্যে এই পৃথিবীতে
অনেক স্বার্থের হিসেব সন্ধির চুক্তিতে

প্রেমিক- প্রেমিকেরা অহেতুক উৎপাতে !
প্রেম আজ চাওয়া পাওয়ার সংঘাতে
কামনায় কামনায় অঙ্গ মিলাল;
প্রেমের মহিমারা সবকিছু হারাল ।

ভালবাসার নেপথ্যে এই পৃথিবীতে
হৃদয়ের স্পর্শেরা ছুটছে স্বার্থের বহরে
-----------------------------27-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


তবু তোমাকে




                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমাকে পাইনি বাসরে,তবু তোমাকে-
প্রেমের শিরহনে খোঁজে খোঁজে নিয়েছি সুখ,
এক স্বপ্নের বিভোরে নিভৃতে চেয়েছি
তবু তোমাকে ফুল সয্যার বাসরে পাইনি ।

যেভাবে প্রিয়- প্রিয়া আলিঙ্গন করে ভূ-লোকে
সেই তোমাকে ভাবলেই পেয়েছি সুখ,
বার বার খোঁজেছি সীমানাহীন তপ্ত নদী ।

ভালবাসার তীব্রতম গভীর উল্লাসে..
তোমাকে হৃদয়ের ভাষা দিয়ে বিস্ময়ে পড়েছি-
কিন্তু তুমি সেই মধু চন্দ্রিমায় আসনি ।
প্রেমের তরঙ্গে তুলেছিলাম এক বিশ্বাসের পাল
কখন যে নিভে গেছে মাস্তুলের আলো !
আজো চেয়ে আছি এক উদাসীন পথ চলায়-

তোমাকে পাইনি বাসরে,তবু তোমাকে-
পিঞ্জরের গহিনে যেন, অনুভরের পটভূমি
তছ নছ করে যাচ্ছে নিভৃতে খুব নিভৃতে.
বিরহের অনলে এক প্রেমের জাল বিছিয়েছি ওহে প্রিয়া !

তোমাকে পাইনি বাসরে,তবু তোমাকে-
-------------------------------27-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

চিনতে পারিনি তোমার তুমিকে



                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
চিনতে পারিনি,চিনতে পারিনি তোমার তুমিকে-
কোন রঙে সেজে সেজে এসেছো সম্মুখ,
অনেক চেষ্টা করে করে নিভৃতে বুঝেছি
আসলে তুমি এক ছদ্মবেশী ক্ষমতার উঁই পোক!

যেভাবে মোনাফিক খুলে দ্বার সরল লোকে..
তুমি তার এক জন নীতিহীন পথিক ভূলোকে
এক স্বার্থের অভিপ্রায় পড়েছো তুমি মুখোশ
আমি বুঝে গেছি তুমি কতটা ক্ষমতার বেহুশ!

হতেই পার তুমি এক বিরোধী মতের একজন..
কিন্তু সেই মতবাদতো নেই তোমার এ প্রাণ
ক্ষণে ক্ষণে রঙ বদলাও আপনার প্রয়োজন..
নেই কোন আদর্শ্ নেই কোন নীতি ওহে মহাজন!

কত গীবতের গভীর উল্লাসে
তোমাকে দেখেছি উত্তাল মঞ্চে মঞ্চে..
আজ তুমি কোথায় ?
যার বিরুদ্ধে গীবত করেছো সেই গীবতের প্রহরী তুমি
আসলে তুমি এক আদর্শহীন  স্বার্থবাজ বহুরূপী !

চিনতে পারিনি,চিনতে পারিনি তোমার তুমিকে-
কোন রঙে সেজে সেজে এসেছো সম্মুখ ।
-------------------------------------27-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।